Description
সাবা মাহমুদ নারীবাদ ও ইসলাম বই সম্পর্কে আলোকপাত:
সাবা মাহমুদ পশ্চিমা অ্যাকাডেমিয়ার এক বিশিষ্ট নৃতাত্ত্বিক, যিনি পশ্চিমা নারীবাদের ছদ্মবেশী “মুক্তিদাতা” চেহারাকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং দেখিয়েছেন কীভাবে ৯/১১-পরবর্তী সময়ে অত্যাচারিত মুসলিম নারীর ছবিকে সাম্রাজ্যবাদী প্রকল্পের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ফাহমিদ-উর-রহমানের এই বইয়ে সাবার জীবন, চিন্তাধারা এবং তাঁর আলোচিত গ্রন্থ পলিটিক্স অব পাইটি-র মূল বক্তব্য তুলে ধরা হয়েছে। কায়রোর মসজিদকেন্দ্রিক ধর্মপ্রাণ নারীদের নিয়ে তাঁর মাঠ পর্যায়ের গবেষণা দেখায়, উদারনৈতিক স্বাধীনতা ও অধিকারের ধারণা দিয়ে ধর্মীয় জনগোষ্ঠীর সত্তা ও ভাবজগৎকে বোঝা যায় না। বাংলাদেশে সেকুলারিজম ও নারীবাদ নিয়ে আলোচনা যখন প্রধানত কলকাতা ও পশ্চিমাকেন্দ্রিক চিন্তার পুনরাবৃত্তি, তখন সাবার চিন্তা এখানকার উপনিবেশিত চিন্তার জমিনে নতুন আলো ফেলতে পারে। রাজনীতি ও সমাজ নিয়ে ভাবেন, এমন পাঠকদের জন্য বইটি এক জরুরি পাঠ।






