Description
আহলে হাদীস সে যুগে এ যুগে বই সম্পর্কে আলোকপাত:
আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং অনুভব করছি, হক প্রতিষ্ঠা ও বাতিল প্রতিরোধের শিরোনামে আন্তর্জাতিক পর্যায়ে দাওয়াহ প্রতিষ্ঠানগুলো, এমনিভাবে যে দেশগুলো নিজেদেরকে সারা বিশ্বের মুসলমানদের অভিভাবক ভাবতে পছন্দ করে সে দেশগুলো তাদের দাওয়াহ বিভাগের জন্য বরাদ্দকৃত অর্থ, সময় ও মেধার শতকরা প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ ব্যয় করছে এমনসব আকীদা ও আমল প্রতিরোধের ক্ষেত্রে যেসব আকীদা ও আমলের বিষয়ে দলিলভিত্তিক দ্বিমত করার মত সুযোগ শরীয়তে আছে এবং সেসব বিষয়ে কুরুনে উলা থেকে দ্বিমত চলে আসছে।”
“তাবাকাতে হানাফিয়্যা, তাবাকাতে মালেকিয়্যা, তাবাকাতে শাফেইয়্যা ও তাবাকাতে হানাবেলা শিরোনামে রচিত গ্রন্থাবলিতে দ্বীনের যে সকল ধারক বাহকগণের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের বাইরে এমন আর কে আছে, যারা চৌদ্দশত বছর যাবত এই দ্বীনকে বহন করে নিয়ে এসেছেন?”
“দলিলের মাপকাঠিতে যা হারাম তাকে কেউ উপকারী মনে করলে, তার ঈমান থাকবে না। উপকারী বলতে হলে আগে দলিলের আলোকে তার হারাম হওয়া বাতিল হতে হবে। এমনিভাবে দলিলের আলোকে যা ফরজ ওয়াজিব তাকে কেউ ক্ষতিকর মনে করলে তার ঈমান থাকবে না। কোনো ফরজ বা ওয়াজিবকে ক্ষতিকর বলতে হলে আগে দলিলের আলোকে তা ফরজ ওয়াজিব হওয়াকে বাতিল করতে হবে।”







Reviews
There are no reviews yet