কীভাবে আপোসহীন থেকে বই কিনবেন?

আপোসহীন ডট কম থেকে বই কেনা একদমই সহজ। আমাদের ওয়েবসাইট সহজ ইন্টারফেসে তৈরি। এরপরও ওয়েবসাইট থেকে অর্ডার করা কষ্টকর মনে হলে আমাদের হটলাইনে সরাসরি ফোন করুন। আমরা এখানে মোবাইল এবং কম্পিউটার দিয়ে কিভাবে বই অর্ডার করবেন, তা বিস্তারিত দেখাচ্ছি। প্রথমেই শুরু করছি মোবাইল দিয়ে কীভাবে অর্ডার করতে হয়?

সর্বপ্রথম গুগলে সার্চ করুন “আপোসহীন ডট কম” লিখে। অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটের এড্রেস (aposhin.com) আপনার পছন্দের ব্রাউজারে লিখুন। চলে আসবে আমাদের হোম পেজ। এখানের শুরুতেই নতুন প্রকাশিত বইগুলো দেখতে পাবেন। এরপর সর্বশেষ সাইটে এন্ট্রিকৃত বইসমূহ। পরবর্তীতে লেখক, ক্যাটাগরির কিছু বই ডিসপ্লে করা হয়েছে। এছাড়াও প্রতিটা স্থানে “আরো দেখুন” নামক বাটন দেখতে পাবেন। তা থেকে সহজেই উক্ত বিষয়ের আরো বই দেখতে পাবেন। 

একেবারে উপরের বাম পাশে রয়েছে রয়েছে ‍থ্রি ডট আইকন। তাতে ক্লিক করলে উপরে সার্চ বক্স আসবে। এখানে পছন্দের বইটির নাম লিখে সার্চ করতে পারবেন। এছাড়াও লেখকের নামেও সার্চ করা যাবে এখানে। নিচে নতুন অ্যাকাউন্ট করার সুযোগ রয়েছে। তাতে ক্লিক করার পর রেজিস্টেশন পেজে নিয়ে যাবে। এখানে নতুন অ্যাকউন্ট খুলতে আপনার ইমেইল দিয়ে রেজি: সম্পূন্ন করুন। উক্ত ইমেইলে আপনার জন্য  সাময়িক পাসওয়ার্ড চলে যাবে। পরবর্তীতে চাইলে এটি পরিবর্তন করতে পারবেন। এরপর মাই অ্যাকাউন্ট পেজ ওপেন হবে। যদি আপনাকে হোম পেজে নিয়ে আসে তাহলে পূনরায় থ্রি ডটে ক্লিক করে লগইন এ ক্লিক করুন। 

মাই অ্যাকাউন্ট পেজে দেখতে পাবেন আপনার সকল অর্ডারকৃত তথ্য। এছাড়াও একবার এখানে ঠিকানা, ফোন নম্বর লিখে রাখলে বারবার আর এসব চেকআউট পেজে লিখতে হবে না। এখন আমরা দেখি, কিভাবে বই অর্ডার করতে হয়? যেকোনো বইয়ের নিচে অথবা পাশে থাকা “Add to cart” এ ক্লিক করুন। এরপর একেবারে উপরের ডান পাশে টাকার পরিমাণ ও বাস্কেট আইকন দেখাবে। এখানে যত পণ্য যুক্ত করবেন, তত টাকার পরিমাণ বাড়বে। 

পরবর্তী ধাপে যাওয়ার জন্য উক্ত বাস্কেট আইকনে ক্লিক করুন। এখান থেকে চেকআউট বাটনে ক্লিক করুন। যদি একই পণ্যের সংখ্যা বাড়াতে চান, (যেমন একই বই কয়েক পিস লাগবে) তাহলে বাস্কেট থেকে ভিউ কার্ট অপশনে ক্লিক করুন। এখানে পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। এরপর চেকআউটে ক্লিক করুন। এখানে প্রথমবার আপনার নাম, জেলা, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, (কোনো নোট দিতে চাইলে, নোট) বসাতে হবে। যেহেতু আমাদের সাইটে গেস্ট অর্ডারের সুযোগ আছে, তাই পূর্বে অ্যাকাউন্ট না থাকলে এখানে Create a new account? এ টিকচিহ্ন দিন। 

এরপর নিচে আপনার পণ্যের মূল্য ও ডেলিভারি চার্জ দেখাবে। সব ঠিক থাকলে ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ, নগদ, রকেটে অগ্রিম পেমেন্ট করুন উক্ত স্থানে দেওয়া নম্বরে। পেমেন্ট শেষে আপনার পেমেন্টকৃত নম্বর ও ট্রানজেকশন আইডি দিয়ে আমাদের টার্ম এন্ড কন্ডিশনে টিক দিয়ে “Place Order” বাটনে ক্লিক করুন। 

ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে যদি আমরা আপনার ব্যাপারে ফ্রড চেকার কিংবা অন্য কোনো মাধ্যম থেকে প্রতারণার অভিযোগ পাই তাহলে আমরা উক্ত অর্ডার বাতিল করার অধিকার রাখি। কিংবা আপনাকে অগ্রিম পরিপূর্ণ পেমেন্ট প্রদান করতে হবে। এছাড়া বই পাঠানো হবে না। এভাবেই সহজে আপনার পছন্দের বইটি অর্ডার করুন আপোসহীন ডট কম থেকে।

ফটো নির্দেশনা