একটুখানি পড়ে দেখুন ⬎

তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল

লেখক :  মাওলানা আসেম উমর রহ.
অনুবাদ: মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন
প্রকাশনী : পরশমণি প্রকাশন
বিষয় : ইসলামি গবেষণা
পৃষ্ঠা : ৪৮০, কভার : হার্ডকভার, প্রকাশ: জানুয়ারী ২০১৩
ভাষা: বাংলা

Original price was: 600৳ .Current price is: 300৳ . (50% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল বই  সম্পর্কে আলোকপাত:

পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বারবারই ঘটেছে যে, অঞ্চল দখলের মাধ্যমে সমকালীন সবল জাতিগুলো দুর্বল জাতিগুলোকে জয় করে নিজেদের গোলামে পরিণত করে নিয়েছে। কিন্তু যখনই বিজয়ীদের শক্তির সূর্য অস্তমিত হতে শুরু করেছে, অমনি গোলামির জিঞ্জিরও ভেঙে যাওয়া শুরু করেছে। কিন্তু আধুনিক যুগে শক্তিমান জাতিগুলো দুর্বল জাতিগুলোকে অঞ্চল জয় করা ব্যতিরেকেই গোলাম বানিয়ে নিচ্ছে। এই গোলামি এতটাই ঘৃণ্য ও জঘন্য যে, বিজয়ী জাতির পতনের পরও যেমনটা তেমনই রয়ে যায়।

দৈহিক গোলামি অতটা ক্ষতিকর ও নিন্দনীয় নয়, যতটা নিন্দনীয় ও ক্ষতিকর মানসিক গোলামি। কারণ, একটি জাতির চিন্তাচেতনা যদি স্বাধীন হয়, তা হলে তারা কখনো পরাভব মেনে নেয় না এবং সুযোগ পেলেই স্বাধীনতা ছিনিয়ে আনে। অপর দিকে কোনো জাতি যদি মানসিক গোলামির শিকার হয়ে পড়ে, তা হলে ভেতর থেকে তাদের নিজেদের মতো করে চিন্তা করার যোগ্যতা হারিয়ে যায়। মানসিক গোলামির শিকার জাতি আপন মস্তিষ্কে চিন্তা করে না, পরিস্থিতিকে তারা নিজেদের চোখে দেখে না।

প্রভুরা যেদিকে খুশি তাদের চিন্তার গতিকে সেদিকে ঘুরিয়ে দেয়। সবচেয়ে বড় ব্যাপারটা হলো, নিজেদের এরা গোলামই মনে করে না। ভাবে, আমরা তো স্বাধীনই আছি। মানসিক গোলামির সবচেয়ে বড়ো ক্ষতিটা হলো, মানসিকভাবে গোলাম জাতি ভালোকে মন্দ আর মন্দকে ভালো, ক্ষতিকে উপকার আর উপকারকে ক্ষতি, শত্রুকে বন্ধু আর বন্ধুকে শত্রু, সঠিক পথের দিশারিকে দস্যু আর দস্যুকে দিশারি মনে করে।

Reviews

There are no reviews yet

Be the first to review “তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet