Description
ইসলামের চারিত্রিক ইতিহাস বই সম্পর্কে আলোকপাত:
একটি জাতির উত্থান-পতনের মূলে থাকে তার চরিত্র। ইসলাম আগমনের আগে আরবজাতির চারিত্রিক অবস্থা কেমন ছিল? কুরআন ও হাদিস কীভাবে সেই সমাজকে বদলে দিয়ে একটি আদর্শ চরিত্রের জাতি গড়ে তুলল? এসব প্রশ্নের তথ্যনির্ভর ও গভীর বিশ্লেষণ নিয়েই ইসলামের চারিত্রিক ইতিহাস।
বইটিতে জাহেলি যুগের মদপান, জুয়া, সুদ, ঘুস, ব্যভিচার, কন্যাসন্তান জীবন্ত দাফনের মতো মন্দ দিকগুলো যেমন তুলে ধরা হয়েছে, তেমনি সেই সমাজের আত্মমর্যাদাবোধ, প্রতিশ্রুতি রক্ষা, বীরত্ব, আত্মীয়তার বন্ধন ও বদান্যতার মতো ভালো দিকগুলোও নিরপেক্ষভাবে আলোচিত হয়েছে। এরপর দেখানো হয়েছে, ইসলাম এসে সেসব চরিত্রে কী ধরনের সংস্কার ও সংশোধন এনেছে।
লেখক কুরআনের চারিত্রিক শিক্ষা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসভিত্তিক দিকনির্দেশনা বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। মানবপ্রাণের প্রতি সম্মান, সতীত্ব ও চারিত্রিক পবিত্রতা, সহমর্মিতা, উত্তম সামাজিক আচরণ, শিষ্টাচার, লেনদেন ও চুক্তি, সৎকাজের আদেশ—সবকিছুই এসেছে কুরআন-হাদিসের উদ্ধৃতিসহ।







Reviews
There are no reviews yet