Description
রাত পোহাবার কত দেরি বই সম্পর্কে আলোকপাত:
সমস্যার কথা তো সবাই বলে; কিন্তু সমাধান কয়জন উপস্থাপন করে। আমাদের এ বইটির গ্রন্থনার উদ্যোগ মূলত সমকালীন সমস্যার সমাধানকল্পে। আমরা চেষ্টা করেছি, মুসলিম উম্মাহর ওপর সারা বিশ্বজুড়ে যে সমস্যাগুলো চেপে আছে, তা থেকে উত্তরণের পথ দেখাতে। এ ক্ষেত্রে আমরা কতটুকু সফল হয়েছি, তা বিচারের দায়িত্ব পাঠকের কাঁধে অর্পণ করলাম। আমরা আমাদের অপরিণত মস্তিষ্ককে উম্মাহর জাতীয় সমস্যার সমাধান উপস্থাপন করার জন্য যোগ্য ও উপযুক্ত মনে করিনি।
তাই উম্মাহর অমিততেজা শার্দুল, মহান আলিম মুজাহিদ ও দায়িদের চিন্তার আলোকে আমরা এই রচনাকে সাজিয়েছি, যার কারণে এটাকে মৌলিক রচনা না বলে সংকলনধর্মী রচনা বলাই সংগত। এখানে সমস্যার সমাধানকল্পে যেসব তত্ত্ব উপস্থাপন করা হয়েছে, তার কোনোটাই কল্পনাপ্রসূত নয়; বরং সবগুলোই অভিজ্ঞতালব্ধ।
যে-সকল মহান মনীষীর চিন্তাচেতনা, গবেষণা, তত্ত্ব ও তথ্য, ফাতওয়া এবং রচনা-প্রবন্ধ থেকে আমরা উপকৃত হয়েছি, আল্লাহ তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। বইটিকে উম্মাহর হিদায়াতের জন্য কবুল করুন। ফিতনার এই ভয়াবহ সময়ে এর দ্বারা উম্মাহর সামনে যথোচিত কর্তব্য প্রতিভাত করুন। আমিন।







Reviews
There are no reviews yet