একটুখানি পড়ে দেখুন ⬎

মুসলিম পরিবারের সন্তানেরা আজ কেন ইসলাম বিমুখ?

লেখক : মোঃ মিজানুর রহমান
প্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
কভার : হার্ডকভার, পৃষ্ঠা: ২২৮
সংস্করণ : জুলাই ২০১৬
ভাষা : বাংলা

Original price was: 220৳ .Current price is: 151৳ . (31% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

মুসলিম পরিবারের সন্তানেরা আজ কেন ইসলাম বিমুখ? বই সম্পর্কে আলোকপাত:

একবিংশ শতাব্দীর প্রারন্তে দাঁড়িয়ে ইনফরমেশন টেকনোলজির ব্যাপক উৎকর্ষতা ও এর অবাধ অপব্যবহারের প্রভাবে আজ আমাদের সন্তানেরা অশ্লীলতা, অনৈতকতা, নির্লজ্জতা ও কুচরিত্রের এক অতল গহ্বরে নিমজ্জিত। এছাড়া টিভি, কম্পিউটার ও এনড্রয়েড মোবাইল ফোনের স্কীনে ইন্টারনেটের সুবাদে সুকৌশলে ছড়িয়ে দেয়া হচ্ছে ইসলামী আকীদা ও ঈমান বিধ্বংসী কুরুচিপূর্ণ মুভি, নাটক, সিনেমা অশ্লীল নাচ-গান ও পর্ণগ্রাফীর মতো নির্লজ্জতাপূর্ণ ছবি।

এসবের সর্বগ্রাসী আক্রমণে মুসলিম সন্তানেরা আজ বেড়ে উঠছে ইসলাম বিমুখ হয়ে। তাদের সিংহভাগেরই পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, স্বভাব-চরিত্রে বুঝার কোন উপায় নেই যে, তারা মুসলিম নাকি অমুসলিম পরিবারের সন্তান। অনেকেই ইন্টারনেটব্লগে স্বীয় ঐতিহ্য হিজাব-দাড়ি-টুপি, কোরআন-হাদিস এমনকি আল্লাহ ও রাসূল (সা.) কে নিয়েও অবলিলায় করে থাকে আপক্তিকর ও বিরূপ মন্তব্য।

অথচ, প্রযুক্তির উৎকর্ষতার যুগে আজ ইসলামকে জানার ও বুঝার জন্য প্রয়োজনীয় তথ্য ভাণ্ডারের নেই কোন অভাব। কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে সঠিক নির্দেশনা ও তদারকীর অপর্যাপ্ততা। শতকতা ৯০ ভাগ মুসলিমের দেশে আজ সমাজ গঠনের মূল চালিকাশক্তি পরিবারগুলোই তাদের সন্তানদের ব্যাপারে অমনোযোগী, দায়িত্বহীন ও উদাসীন হয়ে পড়েছে। যার ফলে আমাদের সন্তানেরা ইসলামের মূল শিক্ষা হতে বিদূরিত হয়ে নানা অশ্লীলতায় আচ্ছাদিত হচ্ছে।

ভ্রান্ত বিশ্বাসে প্রভাবিত হয়ে পরিণত হচ্ছে- হলি আর্টিজানে হামলাকারী মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ও নিবরাস ইসলামের মত আত্মঘাতি সন্ত্রাসে। সন্তানকে সচ্চরিত্রবান ও আদর্শরূপে গড়ে তুলতে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে পারে পরিবার। শিশুকাল থেকেই সন্তানকে ইসলাম ও একজন মুসলিমের দায়িত্ব সম্পর্কে সঠিকভাবে জানার সুযোগ করে দেয়া আবশ্যক। অন্যথায় কাল কেয়ামতে পিতা-মাতাকে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। রাসূল (স.) বলেন- الاكلكم راع وكلكم مسئول عن رأيته সাবধান! তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। আর প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।

তাই মুসলিম পরিবারগুলোকে তাদের সন্তানদের ব্যাপারে পালনীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে “মুসলিম পরিবারের সন্তানেরা কেন ইসলাম বিমুখ? নেপথ্যে কারণ ও পরিত্রাণ” শীর্ষক গ্রন্থটি রচনা করলাম।

লেখক

Reviews

There are no reviews yet

Be the first to review “মুসলিম পরিবারের সন্তানেরা আজ কেন ইসলাম বিমুখ?”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
মুসলিম পরিবারের সন্তানেরা আজ কেন ইসলাম বিমুখ? মুসলিম পরিবারের সন্তানেরা আজ কেন ইসলাম বিমুখ?
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet