Description
দাবানল বই সম্পর্কে আলোকপাত:
দাবানল মূলত কাশ্মীরের স্বাধীনতার আকাঙ্ক্ষা, দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ এবং একটি জাতির আত্মমর্যাদা রক্ষার সংগ্রামকে কেন্দ্র করে রচিত এক বিপ্লবী ও আবেগঘন উপন্যাস।
তবে এটি কেবল সংঘাত কিংবা প্রতিরোধের গল্প নয়। এর ভেতরে রয়েছে বিশ্বাস, ত্যাগ, আদর্শ, ভালোবাসা এবং মানুষের গভীর অন্তর্দ্বন্দ্বের এক বহুমাত্রিক গল্প। রুদ্ধশ্বাস কাহিনির প্রতিটি বাঁকে পাঠক যেমন টানটান উত্তেজনা অনুভব করবেন, তেমনি নিজেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন। বিশ্বাসের জন্য কতটা ত্যাগ করা যায়? ভালোবাসা আর আদর্শের সংঘাতে কোনটিকে বেছে নিতে হয়? আর জালিমের সামনে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকার মূল্যই বা কতটা?
বাংলা ভাষায় কাশ্মীরকে কেন্দ্র করে এমন সাহসী, আবেগঘন ও পাঠকনির্ভর উপন্যাসের সংখ্যা খুব বেশি নয়। সেই জায়গা থেকেই দাবানল একটি ভিন্নধর্মী গল্প বলার আন্তরিক প্রয়াস। আমাদের প্রত্যাশা, দাবানল শুধু একটি রুদ্ধশ্বাস উপন্যাসের অভিজ্ঞতাই দেবে না; বরং পাঠকের হৃদয়ে ত্যাগ, সংগ্রাম এবং সত্যের পক্ষে অবিচল থাকার চেতনাকে আরও গভীরভাবে জাগ্রত করবে ইনশাআল্লাহ।







Reviews
There are no reviews yet