আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

অদ্বিতীয়া

লেখক : সাজিদ হাসান
প্রকাশনী : প্রতিভূ প্রকাশ
বিষয় : উপন্যাস
পৃষ্ঠা : ১৭৬
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

Original price was: 310৳ .Current price is: 232৳ . (25% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

অদ্বিতীয়া বই সম্পর্কে  আলোকপাত:

এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি আসলে কাদের, জানেন? এই বইটি শুধুই অদ্বিতীয়াদের। অদ্বিতীয়ার পরিচয় কী? কারা সেই সৌভাগ্যবতী, যাদের সামনে শ্রদ্ধায় নুয়ে আসে দৃষ্টি? যাদের মর্যাদার কথা শুনলেও মনে ঈর্ষা জাগে জগতের সব বিবেকবান মানুষের?

‎‎এই মানুষটি হয়তো আপনি। কিংবা আপনার বোন, বান্ধবী, আত্মীয়া, পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতা কেউ। বস্তুত, আমাদের চারপাশেই তাদের অবস্থান। দিন যত যাচ্ছে, জুলুমের এই জগতে তাদের সংখ্যা শুধু বেড়েই চলেছে। তাদের জীবনের সংগ্রামের কথা আমরা হয়তো জানি। হয়তো জানি না। কিন্তু দুদিনের এই পৃথিবীতে তাদের সংগ্রামের সহযোদ্ধা হতে না পারি, সমব্যথী হতে তো কেউ বাধা দিচ্ছে না। তাই, তাদের জন্য এই ক্ষুদ্র উপহারটুকু।
‎আমার স্বপ্ন বিশাল। দেশের প্রতিটি অদ্বিতীয়া, অপরাজিতার কাছে এই ক্ষুদ্র উপহারটুকু পৌঁছে যাবে, এই আমার চাওয়া। এই কথাগুলো হয়তো আজ অবাস্তব মনে হচ্ছে। তবে, সর্বশক্তিমান রবের কাছে তো কিছুই অসম্ভব নয়।

‎‎একদিন আমরা থাকব না। কিন্তু মুসলিমবঙ্গ সেদিন আর ধূসর-ম্লান রইবে না। সেদিনের মুসলিমবঙ্গের জমিন হবে উর্বর, সবুজ। সেদিন আর কোনো অদ্বিতীয়া হবে না জালিমদের সহজ শিকার। সেদিন আর অপরাজিতাদের মুখ মলিন হবে না অন্ধ চামচিকাদের খোঁটায়। নোংরা পরজীবীরা সেদিন আর দুঃসাহস দেখাবে না অনন্যাদের ক্ষতি করার। বহু আকাঙ্ক্ষার সেই দিনটির সূর্যোদয়ের কত দেরি পাঞ্জেরি?
‎‎অদ্বিতীয়ার পৃথিবীতে আপনাকে স্বাগতম।

Reviews

There are no reviews yet

Be the first to review “অদ্বিতীয়া”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
অদ্বিতীয়া অদ্বিতীয়া
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet