Description
আধুনিক বয়ান বিশ্বকোষ ১-৩ খন্ড একত্রে বই সম্পর্কে আলোকপাত:
• আমাদের ‘আধুনিক বয়ান বিশ্বকোষ’-এর ১০টি অনন্য বৈশিষ্ট্য ,
১. সমকালীন ফিতনা ও মতবাদের আলোচনা
যুগের আধুনিক ফিতনা, বিভ্রান্তি ও বিভিন্ন মতবাদের স্বরূপ উন্মোচন এবং এর সঠিক ইসলামি সমাধান সরল ও সাবলীল ভাষায় দেওয়া হয়েছে।
২. মাসভিত্তিক প্রাসঙ্গিক বিষয়বস্তু
বছরজুড়ে হিজরি মাসের সাথে সামঞ্জস্য রেখে সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করা হয়েছে।
৩. সর্বস্তরে ইসলামি সংস্কারের নীতিমালা
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সকল পর্যায়ে বাস্তবভিত্তিক ইসলামি সংস্কার ও সংশোধনের কার্যকর দিকনির্দেশনা উল্লেখ করা হয়েছে।
৪. দালিলিক প্রবন্ধ ও বয়ানের মেলবন্ধন
গবেষণাধর্মী দালিলিক প্রবন্ধ এবং প্রাঞ্জল বয়ানশৈলীর এক অভূতপূর্ব ও চমৎকার সমন্বয় করা হয়েছে।
৫. ইলমি ও বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা
প্রতিটি আলোচ্য বিষয় যুক্তিপূর্ণ, পয়েন্টভিত্তিক, সহজবোধ্য ও গঠনমূলক বিন্যাসে সাজানো হয়েছে।
৬. বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতা
সব ধরনের জাল, বানোয়াট, ভিত্তিহীন ও অনর্থক বিষয় সম্পূর্ণ পরিহার করে নির্ভরযোগ্য তথ্যের সংকলন করা হয়েছে।
৭. সম্পূর্ণ মৌলিক সংকলন
কারো বয়ানের হুবহু অনুলিপি নয়, বরং বয়ান ও খুতবার উদ্দেশ্যে প্রস্তুতকৃত একটি সম্পূর্ণ মৌলিক গ্রন্থ হিসেবে রচনা করা হয়েছে।
৮. তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা
শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের সাথে সংগতিপূর্ণ ব্যবহারিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
৯. বহুমুখী ব্যবহারের উপযোগিতা
মসজিদের মিম্বার থেকে শুরু করে মাহফিল, সেমিনার, হালাকা ও যেকোনো দীনি মজলিসের জন্য উপযোগী করে সাজানো হয়েছে।
১০. দাঈদের বিশ্বস্ত সহযোগী
আলেম-উলামা ও খতিবদের পাশাপাশি সাধারণ পাঠক ও সচেতন দাঈদের জন্য অনন্য ও উপকারী নির্দেশিকা হিসেবে সাজানো হয়েছে।
আপনার দীনি দাওয়াহ ও ইলমি সফরকে আরও সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন ‘আধুনিক বয়ান বিশ্বকোষ







Reviews
There are no reviews yet