Description
মাওলানা আব্দুর রহীম সিরিজ এর বই সম্পর্কে আলোকপাত:
বিখ্যাত আলেম আব্দুর রহীম রহ. ছিলেন বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন। দেশ স্বাধীনের আগে দীর্ঘকাল বাংলাদেশ জামায়াতের আমীর ছিলেন। পরবর্তীতে তিনি ইস্তফা দেন। দেশ স্বাধীনের পর থেকে সর্বত্র কুরআন সুন্নাহর শাসন, শরয়ী শাসনব্যবস্থা, জিহাদ ও ইমারাহ নিয়ে কথা বলেছেন। লিখেছেন বহু বই। অনুবাদ করেছেন বড় বড় ইসলামী ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের কিতাব। মাওলানা মওদুদী, মুহাম্মাদ কুতুব সহ অনেকের লেখা তিনি বাংলায় অনুবাদ করে পাঠক সমাজের প্রশংসা কুড়িয়েছেন।
এই মহান মনিষী তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও বর্তমানকালের বাস্তবতার আলোকে বেশ কিছু বক্তব্য সভা-সেমিনার ও ওয়াজ-মাহফিলে করেছেন। তার বক্তব্যগুলো পরবর্তীতে পুস্তিকা আকারে লিপিবদ্ধ হয়। সেটিরই পরিমার্জিত সংস্করণ হলো আব্দুর রহীম সিরিজ এর ৫টি বই।
বইগুলো সাইজে ছোট হলেও এর গুরুত্ব, প্রভাব অত্যন্ত বেশি। শত শত বইয়ের সারনির্যাস বলা যায় মাওলানা আব্দুর রহীম রহ. এর এই ছোট্ট বইগুলোকে।







Reviews
There are no reviews yet