Description
আগামী দিনের পৃথিবী বই সম্পর্কে আলোকপাত:
অনেক নিদর্শন ও বিভিন্ন ঘটনাবলি এই ইঙ্গিত ও বার্তা প্রদান করছে যে, ইসলামই মানবতার মুক্তির একমাত্র হাতিয়ার এবং পলায়নপথহীন বিপর্যয় থেকে মানবতাকে মুক্তি দেওয়ার দায়িত্ব ইসলাম তার কাঁধে তুলে নিয়েছে। জাহেলিয়াতের ধ্বংস-দুর্দশা নেমে আসার পর, তার গোলকধাঁধার বিভ্রান্তি, চিন্তা-হন্তারক দুর্গতি, বুদ্ধি-লোপকারী অস্থিরতা ও কলজে বিদীর্ণ-করা উৎকণ্ঠার কারণে মানুষ তাদের মুক্তির ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তিই মানবতার এই পরিণাম উপলব্ধি করতে পেরেছেন। প্রত্যেক চক্ষুষ্মানই বুঝতে পেরেছেন মানুষের মুক্তি ও কল্যাণরূপে আল্লাহপাকের মনোনীত এই দীন তার আপন সময়ে উপনীত হয়েছে এবং নষ্ট-ভ্রষ্ট মানবজাতিকে স্বস্তি দিতে তার এগিয়ে আসার সময় হয়েছে।
মুসলমানরা উপলব্ধি বরং বিশ্বাস করতে শুরু করেছেন, এই দীন প্রাচী ও প্রতীচীর মানবকুলকে হাত ধরে সরল-সঠিক পথে নিয়ে আসার জন্য দূর থেকে এগিয়ে এসেছে।
কিছু কারণ ও যৌক্তিকতা রয়েছে, আল্লাহর অনুগ্রহে যেগুলো আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে, ভবিষ্যৎ হবে এই দীনের, ইসলামের। গুরুত্বপূর্ণ কারণগুলো হলো:
১. কেবল এই দীনই মানুষের জন্য উপযোগী এবং মানুষের স্বভাবের সঙ্গে সামঞ্জস্যশীল;
২. পাশ্চাত্য সভ্যতার ধ্বংস ও বিলুপ্তি;
৩. কুরআন ও সুন্নাহর স্পষ্ট সুসংবাদ;
৪. পৃথিবীর বুকে বাস্তব সুসংবাদ এবং আল্লাহর দিকে মানুষের ফিরে আসা। এসব যৌক্তিক কারণ আল্লাহর অনুগ্রহে আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে, এই দীনের উদ্যানের ছায়াতেই মানবতা মুক্তি ও স্বস্তি পাবে।
এই দীনের ভবিষ্যতের ব্যাপারে আমি যে-চারটি যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছি যেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করবো।







Reviews
There are no reviews yet