Description
কারা নির্যাতিত ব্লগার ফারাবি রচনা সমগ্র বই সম্পর্কে আলোকপাত:
আমাদের প্রিয়নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে। কিন্তু সুবহানাল্লাহ! এত বছর পরও রাসূলুল্লাহ এখনও সারা বিশ্বজুড়ে সর্বত্র কতো প্রাসঙ্গিক! আজো বিশ্বব্যাপী নিতান্ত মুহাব্বত ও ভালোবাসায় আল্লাহর রাসূলের মুবারক জীবনাচার নিয়ে কত গবেষণা চলছে। কত ওয়াজ-মাহফিল, বক্তৃতা-সেমিনার-সিম্পোজিয়াম, প্রতি নিয়ত কত সহস্র বই-পুস্তক ও অভিসন্দর্ভ রচিত হচ্ছে। কত না’ত-গজল ও কবিতা আবৃত্তি হয়। আবার কেউ কেউ নবীজী কে কেন্দ্র করে গতানুগতিক মীলাদ-মাহফিল কিংবা অন্য পন্থায়ও নিজেদের জীবিকা নির্বাহ করছেন!
অপরদিকে একশ্রেণির তথাকথিত নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিদ্বেষীরা আমাদের নবীজীকে নিয়ে কুৎসা রটনা, অশ্লীল লেখালেখি, তথ্য বিকৃতি করে নিজেদের পেট চালাচ্ছে। এই উসীলায় ইউরোপ-আমেরিকার এসাইলাম বাগিয়ে নিচ্ছে! সাদা চামড়ার দেশে ভালোভাবে জীবিকা নির্বাহ করছে।
তাদের এই লেখাগুলো যদি হিন্দুদের দেব-দেবী, গৌতম বুদ্ধদের নিয়ে হতো, তাহলে পশ্চিমা বিশ্ব তাদের দিকে ফিরেও তাকাতো না। কারণ পশ্চিমা বিশ্ব হিন্দুদের দেবদেবী, গৌতম বুদ্ধ, বোধিসত্ব এইসব সমালোচনামূলক লেখালেখির প্রতি কোন আগ্রহ বোধ করে না। অভিজিৎ মারা যায় শাহবাগের টিএসসি চত্ত্বরে। আর সেই সময় আমি সিলেটের ভাড়া বাসায় মুন্সীপাড়ায় ছিলাম। RAB আমাকে সিলেটের বন্দর এলাকা থেকে গ্রেফতার করে সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে এবং দুই হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়।
আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ট্র্যাক করলেই দেখা যাবে যে, ২০১৫ সালের পুরো ফেব্রুয়ারী মাসটাই আমি সিলেটে আমার ভাড়া বাসায় ছিলাম। বিশেষ করে ২০১৫ সালের ২৬ শে ফেব্রুয়ারী যেদিন অভিজিৎ রায় হত্যাকান্ড সংঘটিত হয় সেদিন আমি মসজিদে এশার সালাত আদায় করে বাসায় ছিলাম। সিলেটের মুন্সীপাড়া এলাকার ইমাম, এলাকাবাসীকে জিজ্ঞাসা করলেই ব্যাপারটা খোলাসা হয়ে যাবে। কিন্তু অন্ধকারে হেঁটে বেড়ানো কালো RAB ২০১৫ সালের মার্চের ২ তারিখ সংবাদ সম্মেলন করে বলে, তারা নাকি আমাকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে।
আমি RAB এ মোট ৪ দিন ছিলাম। এই ৪ দিনেই RAB আমার দুই চোখ বেঁধে রেখেছিলো এবং দুই হাতের পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখেছিলো। ২০১৫ সালের মার্চের ৩ তারিখে আমি যখন RAB থেকে ডিবি (দক্ষিণ) এর হেফাজতে থাকি, তখন ২৩ দিন আমাকে রিমান্ডে রাখা হয়। রিমান্ডের এক পর্যায়ে তারা আমার দুই কানে একসাথে এতগুলো থাপ্পর মারে যে, আমার কান এখনো ব্যাথা করে…।







Reviews
There are no reviews yet