Description
ইতহাফুল ইবাদ বই সম্পর্কে আলোকপাত:
ইতহাফুল ই’বাদ বি-ফাজাইলিল জিহাদ’ গ্রন্থটি এমন যুগান্তকারী নামে পাঠকবর্গের হাতে পৌঁছবে তা মোটেও আকস্মিক বা অপ্রত্যাশিত ছিলনা। শায়েখ আব্দুল্লাহ আযযাম রহ. ছিলেন, বিভিন্ন সারগর্ভ আলোচনা ও গ্রন্থের শিরোনাম চয়নে সিদ্ধহস্ত। তাঁর দেয়া শিরোনামের মাধ্যমে বিষয়বস্তুর স্বচ্ছ একটি চিত্র পাঠকের মানসপটে ফোটে উঠে। জিহাদের ফজিলত সম্পর্কে রচিত বক্ষ্যমাণ গ্রন্থখানি আদতেই পাঠককে চমৎকৃত করবে। এতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান নিঃসৃত এমন কিছু হাদিসের অমোঘ বাণী, যা আবেগ-অনুভূতিকে প্রবলভাবে আন্দোলিত করে। আমার বিশ্বাস, গ্রন্থটি পাঠান্তে পাঠকের হৃদয় থেকে উচ্চারিত হবে ‘জিহাদের ময়দানে ধূলি-ধূসর হবার ঈর্ষণীয় সৌভাগ্য অর্জনের আকুতি!
শায়েখ আব্দুল্লাহ আযযাম রহ. শাহাদাতের অল্পকিছু দিন পূর্বে গ্রন্থটি রচনার কাজ শুরু করেন। একদিন তিনি আমাদের জানালেন, একটি গ্রন্থ রচনায় হাত দিয়েছি, যার নাম হবে “ইতহাফুল ই’বাদ বি-ফাজাইলিল জিহাদ”। নামটি আমাদের খুবই মনঃপূত হল।
আমরা প্রীত হলাম, মুগ্ধ হলাম। আর সেই শুভক্ষণের প্রতিক্ষা করতে থাকলাম, যখন সংকলনটি মলাটবদ্ধ হয়ে হাতে আসবে। কিন্তু উম্মাহর ক্রান্তিকালে তাদের বিভিন্ন সংকট নিরসনের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যাপৃত থাকা ও জিহাদী কর্মকান্ডে সক্রিয় উপস্থিতির দরুন তাকে “ধীরে চলো নীতি” গ্রহণ করতে হয়। অল্প-স্বল্প করে হাদীস সংগ্রহের কাজ এগুতে থাকে। এক পর্যায়ে তিনি হাদীস সংগ্রহের সমাপ্তিতে পৌঁছেন। তারপর টিকা-টিপ্পনি সংযোজনের কাজে হাত দেন। এই কাজ বেশদূর পর্যন্ত এগিয়ে ছিল। এমন সময় বিশ্বাসঘাতক দুরাচারদের কালোহাত উম্মাহকে এই মনীষার মোবারক ছায়া থেকে বঞ্চিত করে।
শায়েখের সংগৃহীত ফাজায়েলে জিহাদ সংক্রান্ত হাদীসগুলো শুধু বক্ষ্যমাণ গ্রন্থটিতেই নয়; বরং তাঁর বিভিন্ন লেকচার ও গ্রন্থাদিতেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে।







Reviews
There are no reviews yet