Description
তাওহীদ আল আমালী বই সম্পর্কে আলোকপাত:
শাঈখ তামিম সেই যুদ্ধে উপস্থিত ছিলেন, তাঁর ওজন ছিল ১৪০ কেজি আর একারণেই যখনই তিনি কারও উপর ক্ষীপ্ত হতেন তখন বলতেন, ‘আমি তোমার উপর বসে পড়ব’ তাতেই সে শেষ। আর এর অর্থ হল, তিনি তাকে হত্যা করতে যাচ্ছেন।
যাই হোক, শাঈখ তামিম গাছের নীচে বসে দু’আ করছিলেন, “ইয়া মুমিতু (হে মৃত্যুদাতা)! রামাদানের শেষ দিনে আমাকে শাহাদাহ দান করুন” তো ৩০শে রামাদান ১৪০৬ হিজরী অর্থাৎ রামাদানের শেষ দিন, তিনি কুরআন তিলাওয়াত শুরুকরলেন এবং ১ম পারা শেষ করলেন, সে সময় বুলেট তাঁর চেহারা ও কানের পাশ দিয়ে সোঁ সোঁ করে যাচ্ছিল; কেউ বিশ্বাস করবে না যে, তিনি জীবিত কারণ তাঁর গাছকে লক্ষ করে বোম্বিং হচ্ছিল…।
মিসাইল আঘাতে আগুন জ্বলছিল, গাছটি সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে এমন ভয়ংকর অবস্থা ছিল যে, তোমার পাশে বসে থাকা কোন ব্যক্তিকে একটি বাক্য সম্পূর্ণ বলে শেষ করা সম্ভব ছিল না। তুমি যদি বলতে চাও, “তোমার কাছে কি বুলেট আছে?” যখন তুমি কেবল বলেছ, “তোমার কাছে কি,” এরপরের শব্দগুলো আর বলা সম্ভব হত না কারণ ততক্ষণে রকেট, মর্টার অথবা বোমা এসে তোমাকে আঘাত করত (সেই পরিস্থিতি এতটাই প্রাণনাশক ছিল)।
শাঈখ তামিম যখনই তিলাওয়াত করতে করতে জান্নাত সম্পর্কিত আয়াতে আসলেন……….







Reviews
There are no reviews yet