Description
মিল্লাতে ইবরাহীম বই সম্পর্কে আলোকপাত:
মন্দির মূর্তিপূজার জায়গা। আর তা শিরকের আখড়া। কোনও মুসলিমের জন্য মূর্তি ও মন্দিরের পাহারা দারি করা বৈধ নয়। এতে পরোক্ষভাবে তাদের শিরকি কাজে সহযোগিতা করা হয়। আর পাপকাজে একে অপরকে সহযোগিতা করা হারাম। শিরকে র আখড়া মন্দির পাহারা দেওয়া তো আরও জঘন্যতম অপরাধ। কেউ যদি স্বেচ্ছায় মন্দির পাহারা দেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে । আর কুফর শিরকের প্রতি সমর্থন থাকলে তো নিশ্চিত মুশরিক হয়ে যাবে। পাপকাজে সহযোগিতা করতে আল্লাহ তা‘আলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন। আল্লাহ তা’আলা বলেন–“
وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ۪ وَ اتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعِقَابِ
সৎকর্ম ও তাকওয়ায় তোমরা একে অপরকে সহযোগিতা করো। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে কেউ কাউকে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।” –সূরা মায়িদা, আয়াত : ২।







Reviews
There are no reviews yet