Description
সীরাতে মুস্তফা ১-৩ খন্ড বই সম্পর্কে আলোকপাত:
নবীজির সীরাত দিয়েই শুরু হোক প্রতিটি মুসলমানের জীবন।
রাসুলুল্লাহ ﷺ–এর সীরাত বা জীবনী অধ্যয়ন শুধু জ্ঞানবৃদ্ধির বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ দ্বীনি প্রয়োজন। কারণ মানবজীবনের এমন কোনো দিক নেই, যা প্রিয় নবীজি ﷺ–এর জীবনকে স্পর্শ করেনি। ব্যবহারিক, আধ্যাত্মিক, ইহলৌকিক ও পারলৌকিক—সব ক্ষেত্রেই তাঁর জীবন ও সাধনা মানবজাতির জন্য আদর্শ হয়ে আছে। তাই তাঁর জীবনাদর্শ আমাদের জন্য আলোর মশাল এবং সঠিক পথের দিকনির্দেশনা।
আল্লাহ তাআলা বলেন, “অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর (সা.) মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।” (সূরা আহযাব: ২১)
ইসলামি শরিয়তে কোনো আমল গ্রহণযোগ্য কি না, তা যাচাইয়ের সবচেয়ে নির্ভুল মানদণ্ড হলো নবীজির সীরাত ও সুন্নাহ। যে আমল সীরাত ও সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয় না, তা ইসলামে অশুদ্ধ ও বর্জনীয় বলে বিবেচিত। তাই সঠিক ও বিশুদ্ধভাবে আমল করতে চাইলে সীরাত পাঠের কোনো বিকল্প নেই। পাশাপাশি সীরাত অধ্যয়নের মাধ্যমে কোরআন অনুধাবনও সহজ হয়; কারণ রাসুলুল্লাহ ﷺ–এর জীবনই ছিল কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা, তরজমা ও তাফসির।
যিনি যত বেশি সীরাতের গভীরে প্রবেশ করবেন, তিনি তত বেশি রাসুলপ্রেমে উদ্বুদ্ধ হবেন। তিনি জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হবেন এবং তাঁর ঈমান হবে আরও দৃঢ় ও মজবুত। তাই মানবজীবনের সৌভাগ্য, সফলতা ও কল্যাণের অন্যতম চাবিকাঠি হলো সীরাত। এটি শুধু আধুনিক নয়, বরং সর্বকালের সর্বোত্তম জীবনব্যবস্থার নিশ্চয়তা প্রদান করে।
সীরাত অনুসরণ, অনুকরণ এবং দৈনন্দিন জীবনে তার বাস্তবায়ন ছাড়া পার্থিব কিংবা পরকালীন কোনো প্রকৃত সফলতা অর্জনের আশা করা যায় না। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিয়মিত সীরাত অধ্যয়ন করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজি ﷺ–এর আদর্শকে অনুসরণ করার চেষ্টা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি সীরাত পাঠ করার, তা থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। সেই সঙ্গে আমাদের সবাইকে বিশ্বনবী ﷺ–এর সত্যিকারের আশেক ও অনুসারী হিসেবে কবুল করুন। আমিন।







Reviews
There are no reviews yet