Description
নবী যুগের মুমিন মুনাফিক ও আজকের মুসলিম বই সম্পর্কে আলোকপাত:
সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক, পরম দয়ালু মহান আল্লাহ তা’আলার নিমিত্তে যিনি নিজ অনুগ্রহে আমাদের বসিয়েছেন মর্যাদার সর্বোচ্চ স্থানে।
দরূদ ও সালাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি হাজার নির্যাতন-নিপীড়ন বরদাশত করে প্রস্তুত করেছেন মুসলিমদের এক সুবিশাল জামা’আত।
পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তাঁর পরিবার-পরিজন, বংশধর, সাহাবায়ে কিরাম ও অনুসারীদের উপর যারা কুফর, শিরক ও নেফাকির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী ছিলেন নিজেদের ঈমান ও ইসলামের উপর। সকল প্রকার অমুসলিম ও নামধারী মুসলিম মুনাফিকদের যুলুম-নির্যাতন বরদাশত করেছেন হাসি মুখে, বরণ করেছেন দীর্ঘ করাবাস ও ফাঁসির মঞ্চকে, তবুও সামান্য পিছপা হননি রক্ত পিচ্ছিল জিহাদী পথ থেকে।
মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানি যে, বহু প্রতিক্ষার পর প্রকাশ হতে যাচ্ছে শাইখ ইবনে আব্দুল মালেক [দা.বা.] কর্তৃক রচিত ‘নবী যুগের মুমিন-মুনাফিক ও আজকের মুসলিম’ নামক মূল্যবান গ্রন্থটি। এতে সাহাবা যুগের মুমিন ও মুনাফিকদের অবস্থা এবং বর্তমান যুগের নামধারী মুসলিমদের অবস্থাকে খুলে খুলে বর্ণনা করা হয়েছে। আশা করি গ্রন্থটি পড়ে একজন পাঠক খুব সহজেই নিজেকে স্বচ্ছ আয়নার সামনে দাঁড় করাতে পারবে, বুঝতে পারবে নিজের অবস্থা ও অবস্থান। নিজে সত্যিকারে মুমিন না ধোঁকাবাজ মুনাফিক?







Reviews
There are no reviews yet