আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

নেদায়ে তাওহীদ

লেখক : আবু উমার আল মুহাজির
প্রকাশনী : আল মুহাজিরুন পাবলিকেশন
বিষয় : ঈমান ও আমল
কভার : হার্ডকভার, পৃষ্ঠা: ৫০২
সংস্করণ : এপ্রিল ২০১৯
ভাষা : বাংলা

৩০০৳ 

😔 দুঃখিত! এই বইটি বর্তমানে প্রকাশনীর নিকট মজুদ নেই।

📦 শিগগিরই নতুন কপি ছেপে আবার আসছে ইনশাআল্লাহ! ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।

📱 চাইলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বইটির কথা বলে রাখতে পারেন। যখন বইটি বাজারে আসবে, আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ।

সর্বাধিক বিক্রয়

Description

নেদায়ে তাওহীদ বই সম্পর্কে আলোকপাত:

মানুষ নামের দু’পেয়া হায়েনা ও নেকড়ের আঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন, ক্ষতবিক্ষত, রক্তাত্ব এক ‘শরীরের’ নাম মুসলিম উম্মাহ। বঞ্চিত ও লাঞ্ছিত এক মানবগোষ্ঠীর নাম মুসলিম উম্মাহ। ক্ষুধার্ত, দুর্বল, সহায়-সম্বলহীন, ভিটেমাটি থেকে উচ্ছেদকৃত এক জনগোষ্ঠীর নাম আজ মুসলিম উম্মাহ। একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে আমাকে অতি কষ্টের সাথে সেই জাতির উত্তরসূরীদের নির্মম চিত্র তুলে ধরতে হচ্ছে যাদের পূর্বসূরীগণ অতিঅল্প সময়ে খুব সামান্য রণসামগ্রী নিয়ে তখনকার দুই সুপার পাওয়ার কায়সার-কেসরার গর্ব-অহংকার ধুলিস্মাৎ করে দিয়েছিলেন।

রোম-পারস্যের রাজপ্রাসাদে কালিমা খচিত পতাকা উড়িয়েছিলেন। খুব সামান্য সময়ের ব্যবধানে যারা অর্ধ পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিয়ন্ত্রিত ভূমিতে আদল ও ইনসাফের চাষাবাদ করেছিলেন। যে ভূমিতে অমুসলিমরাও শতভাগ নিরাপত্তার সাথে বসবাস করত। যেখানে ছিল না কোনো জুলম, অন্যায়, অনাচার। ছিল না কোনো হাহাকার ও আর্তচিৎকার। ছিল শুধু শান্তি, সম্প্রীতি, উন্নতি, অগ্রগতি ও নিরাপত্তা। আর ছিল শুধু প্রাপ্তি ও তৃপ্তি।

কিন্তু হায়! মুসলিম উম্মাহর এই চিত্র আজ অতীত স্মৃতিকথা। এসবই রূপকথার গল্পের রূপ ধারণ করেছে। নির্মম বাস্তবতা তো ওটাই যার চিত্র আমরা অংকন করেছি। আজ মুসলমান জাতিই পৃথিবীর সবচাইতে নিপীড়িত ও নির্যাতিত এক জাতি। সমস্ত অমুসলিম জাতি আজ মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন নামে বিভিন্নভাবে একতাবদ্ধ হচ্ছে। মুসলিমদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়ার পাঁয়তাড়া করছে। কিন্তু মুসলিমদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই।

নেই কোনো অনুভব-অনুভূতি। তারা শত শত দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত। প্রত্যেক দলই নিজেকে হক্কানী দাবি করে অন্যদেরকে না-হক বলে প্রত্যাখ্যান করছে। কেউ ‘তাওহীদের’ ভিত্তিতে একতাবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করছে না।

1 review for নেদায়ে তাওহীদ

5.0
Based on 1 review
5
100
100%
4
0%
3
0%
2
0%
1
0%
  1. মোঃ ছালাউদ্দিন –

    অসাধারণ এক বই ,যে পড়বে সে কোন দিন গনতন্ত্র ইসলামী দল করবে না,এই কথা নিশ্চিত বলতে পারি

    (0) (0)
Add a review

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
নেদায়ে তাওহীদ নেদায়ে তাওহীদ
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet