Description
ইমাম মাহদীর শত্রু মিত্র বই সম্পর্কে আলোকপাত:
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার। যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। দুরুদ ও সালাম বর্ষিত হোক নাবিয়্যুনা, হাবিবুনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
এক হিন্দুস্তানি মুসলমানের সাথে দীর্ঘ কথোপকথনের পর এ বিষয়ে লেখার আগ্রহ জাগলো। কথোপকথনের বিষয়বস্তুটা ছিলো ‘বার্মুডা ট্রায়াঙ্গল এবং দাজ্জাল’ নামক পুস্তকে লিখিত হিন্দুস্তানের ব্যাপারে কিছু কথা। সেই পুস্তকে লেখা ছিলো, কোন পাকিস্তানি ভারতে গেলে ফিরে এসে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অথচ কয়েকদিনের সংক্ষিপ্ত সময়ে হিন্দুয়ানি মন-মানসিকতার কিছুই সে বুঝতে পারে না। সেই পুস্তকে গযওয়ায়ে হিন্দ এবং ভারত জয়ের ব্যাপারে লিখিত কথাগুলোও তার পছন্দ হয়নি। মূলত তার অসন্তুষ্টির কারণ ছিলো দেশপ্রেম। তাই আমি তাকে ‘দেশপ্রেম ও ইসলাম’ এই বিষয়ের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝাতে চেষ্টা করলাম; কিন্তু বাস্তবতা হলো, এ বিষয়ের প্রাথমিক ধারণাও তার ছিলো না।
যার ফলে সে আমার কথাগুলো বুঝলো না। তাই আমি তাকে প্রাথমিকভাবে এই কথা বুঝাতে চেষ্টা করলাম যে, ইসলামে ভালবাসা ও ঘৃণা এবং সক্রতা ও মিত্রতার মাপকাঠি কী? ইসলামে এর গুরুত্ব কতটুকু? এটি ছাড়া একজন মুসলমানের ঈমানের অবস্থান কোথায়? যদি দুটি মাপকাঠি একটি অপরটির মোকাবিলায় এসে যায়; একদিকে ইসলাম অপর দিকে যে কোনো বিষয়, যেমন মাতা-পিতা, সন্তান, গোত্র, জাতি অথবা জন্মভূমির মহব্বত, তাহলে ইসলামের মোকাবিলায় যে কোনো একটিকে গ্রহণ করা ঈমানকে শঙ্কায় ফেলে দেবে…….







Reviews
There are no reviews yet