একটুখানি পড়ে দেখুন ⬎

মুসলিমবঙ্গ

লেখক : আসিফ আদনান
প্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন
বিষয় : ইসলামী গবেষণা
পৃষ্ঠা : ৪৪০
কভার : হার্ডকভার
সংস্করণ : 1st published, 2026
ভাষা : বাংলা

480৳ 

সর্বাধিক বিক্রয়

Description

মুসলিমবঙ্গ বই সম্পর্কে আলোকপাত:

আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা। চেনা পৃথিবী বিদায় নিচ্ছে, আর অনিশ্চিত নতুন ভবিষ্যৎ জন্মযন্ত্রণায় ছটফট করছে।

প্রগাঢ় পরিবর্তনের ধাক্কা আছড়ে পড়েছে এই বদ্বীপেও। পরাশক্তিদের রেষারেষি, আঞ্চলিক আধিপত্যবাদ আর অভ্যন্তরীণ অবক্ষয়ের মুখে এই কওম ও যমীনের অস্তিত্ব আজ বিপন্ন।

এই ক্রান্তিকালে আমাদের নিজস্ব প্রকল্প কী?

আমরা কি হারিয়ে যাব? অথবা অন্যের উচ্ছিষ্ট খেয়ে তেলাপোকার মতো কোনোমতে বেঁচে থাকাকেই ভাববো সফলতা? নাকি নিজেদের আপন পথ গড়ে নেওয়ার হিম্মত দেখাবো? বিদ্যমান ব্যবস্থা মৃত; সমাধান দিতে সে অক্ষম। পুরোনো পথ আর ধার করা পঁচা-গলা তন্ত্রমন্ত্র আমাদের কেবল পরাজয় আর লাঞ্ছনাই উপহার দিয়েছে। বারবার প্রচেষ্টা, রক্তের নাযরানা আর কুরবানির পরও তিন শতাব্দীর অপমানের অধ্যায় শেষ হয়নি।

অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিদ্যমানতার আমূল রূপান্তর অনিবার্য। গোলামির জিঞ্জির ভেঙে, তিন শতকের গ্লানি মুছে মাথা উঁচু করে দাঁড়াবার একটাই পথ: তাওহীদের বুনিয়াদের ওপর এক নতুন সত্তার অভ্যুদয়—মুসলিমবঙ্গ। এই বই সেই রূপান্তরের রূপরেখা।

ইতিহাস আমাদের দুয়ারে দাঁড়িয়ে। আমরা কি যুগসন্ধির দায় মেটাতে প্রস্তুত?

1 review for মুসলিমবঙ্গ

  1. Rajib Ahmed Raj

    সব জায়গায় বলতেছে প্রি অর্ডার করতে কারণ এটি 16ই মার্চের আগে পাবলিক হবে না আবার ১৬ই মার্চ পাবলিক হবে এটা নিয়েও জল্পনা কল্পনা আছে তাহলে আপনারা কিভাবে এটি 16ই মার্চের আগে দিতে পারতেছেন একটু ক্লিয়ার করেন

    • Aposhin admin panel

      আফওয়ান। বুঝতে ভুল হয়েছে। প্রকাশিত হওয়ার পরই বই দেওয়া হয়। প্রি অর্ডারগুলো অর্ডার করার জন্য পার্সোনালী গ্রাহকের সাথে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হয় সম্ভাব্য ডেলিভারির তারিখ

  2. nayon (verified owner)

    আসসালামু আলাইকুম, প্রথমে যখন বইটা হাতে পাই ভাবি আমি কি এটা বুঝবো কারণ এর আগে আমি আসিফ আদনানের বই পড়েছিলাম অনেক কিছু বুঝি নাই কারণ আমার ওরকম জ্ঞান নাই, তো যেইভাবে সেই কাজ একটা কিনেই ফেলি ফাইনালি মুসলিম বঙ্গ তারপর হাতে পাওয়ার পর ভাবে এটাই আমাকে রাজনীতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে পারবে আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি এমন একটা বই কিনব যেটাতে আমি সবকিছুই পাবো আমার অন্য কোন বই কিনতে হবেনা যেহেতু আমি একজন স্টুডেন্ট তো আমি যখন প্রথম থেকে শুরু করি তখন একটা গল্পের মাধ্যমে শুরু হয় আবু জাহেল লুকিয়ে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর তেলাওয়াত শুনছিল যাইহোক ঘটনা আমি এখানে বেশি একটা মনে করতে পারছি না কিন্তু এরকম ঘটনা শুরু হওয়ার পর ভিতরে রাজনীতিতে ঢুকে যায় বিভিন্ন মতাদর্শের সাথে পরিচিত হই এবং বিভিন্ন ঘটনার সাথে পরিচিত হয় এবং কি করা উচিত কি করা উচিত না এবং বর্তমানে প্রবলেম কি ভবিষ্যতে কি প্রবলেম হবে এগুলো পরিপূর্ণ ধারণা পায় আর এগুলো সামারি ভাবে দেওয়া আছে এটার মাধ্যমে সহজেই আবার বড় বড় গবেষণা করতে পারব আর উনার বক্তব্যে আমি আর লেখা যাচ্ছে না, তাই আর লিখতে পারলাম না কিন্তু যারা পরিপূর্ণ রাজনীতি সম্পর্কে ধারণা নিতে চান এবং একটা গবেষণাধর্মী কোন বই খুঁজতেছেন এটা তাদের জন্য এক নাম্বার হবে এবং এর একেকটা পাতা থেকে আপনি আপনার মত করে হাজার হাজার গবেষণা করতে পারবেন ইনশাল্লাহ আর আমি এর উসিলাতে একটা ফেসবুক পেজ খুলেছি যার মাধ্যমে আমি ভিডিও বানিয়ে প্রায় দশ হাজার ভিউজ পেয়েছি যাই হোক আমি পড়াশোনা করি নিজের মতো করে এগুলো গবেষণা করছি আলহামদুলিল্লাহ আপনারা কিনতে পারেন নির্দ্বিধায়

    • Aposhin admin panel

      মাশাআল্লাহ। আল্লাহ আপনার জ্ঞানে বারাকাহ দান করুন

Add a review

Your email address will not be published. Required fields are marked *