একটুখানি পড়ে দেখুন ⬎

মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন

লেখক : সাদিয়া রউফ
অনুবাদক: হাসান আজীজ
প্রকাশনী : নাশাত পাবলিকেশন
বিষয় : মুসলিম ইতিহাস
কভার : হার্ডকভার, পৃষ্ঠা: ২০৬
সংস্করণ : 1st Published,2024
ভাষা : বাংলা

Original price was: 280৳ .Current price is: 210৳ . (25% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন বইটির সংক্ষিপ্ত পরিচিতি:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশ-ব্যবস্থা কাগজে-কলমে শেষ হয়ে আক্রান্ত রাষ্ট্রগুলো স্বাধীন হওয়ার পর ধারণা করা হয়েছিল রাষ্ট্রগুলো হয়তো নিজেদের স্বাধীন-সার্বভৌম সত্তা নিয়ে দাঁড়াবে এবং শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, ধর্ম, আকিদা-বিশ্বাসসহ সব দিক দিয়ে উন্নতির রাজপথে উঠে আসবে। পুনরুদ্ধার করতে সক্ষম হবে নিজেদের হারানো ঐতিহ্যও।
কিন্তু ঔপনিবেশিক শক্তিগুলোর পুঁতে যাওয়া বিষবৃক্ষ তাদের অন্তর্ধানের পরেও সমান ফল দিতে থাকে। ফলে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো জড়িয়ে যায় এক অদৃশ্য ঔপনিবেশিক জালে। ঔপনিবেশের হাতে দীক্ষাপ্রাপ্ত শাসক ও আমলাশ্রেণি, তাদেরই রেখে যাওয়া শিক্ষা ও সংস্কৃতি এবং মুসলমানদের সীমাহীন অনৈক্য, আদর্শহীনতা ও ধর্মচ্যুতি রাষ্ট্রগুলোকে ভেতর থেকে ফোকলা করে দিতে থাকে। ফলে বিশ্বব্যাপী ৫০ এর অধিক মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও মুসলমান আজ পৃথিবীর সবচেয়ে দুর্বল, পশ্চাৎপদ এবং অসহায় জাতি।
পাকিস্তানের বিদগ্ধ নারী গবেষক সাদিয়া রউফ বক্ষমাণ গ্রন্থে মুসলমানদের এই বেদনাদায়ক উপাখ্যানেরই চিত্র এঁকেছেন, এর পেছনের কারণসমূহ অনুসন্ধান করেছেন এবং উত্তরণের পথ খুঁজেছেন। তিনি দেখিয়েছেন, একমাত্র ইসলামেই রয়েছে এমন সমৃদ্ধ দর্শন ও বৈপ্লবিক শক্তি, যা পাশ্চাত্যের চিন্তা ও দর্শনকে চ্যালেঞ্জ করতে পারে। তাই উন্নতির রাজপথে ফিরতে হলে আমাদের আপন করতে হবে ইসলামকে। ইসলামের নীতি-আদর্শকে।

Reviews

There are no reviews yet

Be the first to review “মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet