আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

মুমিনের জীবনে বারাকাহ

লেখক: আয়াতুল্লাহ নেওয়াজ
প্রকাশক: সন্দীপন প্রকাশন
বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা: ২৪০
প্রকাশ: সেপ্টেম্বর ২০২৬
ভাষা: বাংলা

Original price was: 380৳ .Current price is: 266৳ . (30% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

মুমিনের জীবনে বারাকাহ বই সম্পর্কে আলোকপাত:

প্রাসাদের এক গরিব ঝাড়ুদার মেঝে ঝাড়ু দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে; মুখে অদ্ভুত প্রশান্তির হাসি। রাজা মন্ত্রীকে বললেন, “দেখো, লোকটা কত গরিব! পরিবারের জন্য ঠিকমতো খাবারও হয়তো জোটে না, অথচ কী আনন্দে কাজ করছে! আর আমি? রাজা হয়ে ধন-সম্পদে ডুবে থেকেও শান্তি পাই না।”

মন্ত্রী বললেন, “আমাকে অনুমতি দিন। আজ রাতে তার দরজার সামনে একটি থলে রাখব; ওপরে লেখা থাকবে ‘১০০ স্বর্ণমুদ্রা’, কিন্তু ভেতরে দেব ৯৯টি। কাল আপনি নিজেই সব বুঝবেন।”

রাতে থলেটি রাখা হলো। সকালে দরজা খুলে লোকটি অবাক! সত্যিই এক থলে ভর্তি স্বর্ণমুদ্রা! খুশিতে আত্মহারা হয়ে ঘরে নিয়ে গুনতে বসল। এক, দুই, তিন…শেষে গিয়ে দেখল ৯৯টি। আবার গুনল, তবুও ৯৯। তৃতীয়বারও তা-ই।

মুখের আনন্দ মিলিয়ে গিয়ে সেখানে ভর করল উৎকণ্ঠা। সারা দিন সে দুশ্চিন্তায় ভাবতে লাগল, “শেষ মুদ্রাটা গেল কোথায়?”

বারাকাহ সবসময় সম্পদের বৃদ্ধিতে থাকে না। হঠাৎ পাওয়া সম্পদও কখনো কেড়ে নেয় হৃদয়ের প্রশান্তি। সেই ঝাড়ুদার যদি ৯৯ মুদ্রা পেয়েই তৃপ্ত থাকত, আনন্দ ভাগ করে নিত, তবে সেই স্বর্ণই হতো প্রকৃত বারাকাহর উৎস।

বারাকাহর প্রকাশ দৃশ্যমান হোক বা অদৃশ্য, তা আসলে আল্লাহর সঙ্গে হৃদয়ের এক সংযোগ। বারাকাহপূর্ণ জীবনে জন্ম নেয় এমন স্থায়িত্ব, প্রশান্তি ও প্রবৃদ্ধি, যার ব্যাখ্যা কেবল একটাই: আল্লাহর কুদরত।

Reviews

There are no reviews yet

Be the first to review “মুমিনের জীবনে বারাকাহ”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
মুমিনের জীবনে বারাকাহ মুমিনের জীবনে বারাকাহ
Your question
* Question is required
Name
* Name is required
বইটি কি আছে? তাহমিদ asked on September 29, 2026

জি। বইটি পাওয়া যাচ্ছে। অর্ডার করতে উপরের “এড টু কার্ট” বাটন থেকে অর্ডার সম্পূন্ন করুন

Aposhin admin panel answered on September 29, 2026 store manager
(0) (0)
Add an answer
Your answer
* Answer is required
Name
* Name is required