Description
ইসলামি খেলাফত : ধারণা, কাঠামো ও আমাদের কর্তব্য বই সম্পর্কে আলোকপাত:
ইসলামি খিলাফত শুধু একটি রাজনৈতিক কাঠামো নয়; এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা কুরআন-সুন্নাহর আলোকে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। খিলাফত ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ভিত্তিতে সমাজ গড়ে তোলে।
আজকের পৃথিবীতে অস্থিরতা, অবিচার, যুদ্ধ ও শোষণের মূল কারণ হলো মানুষকেন্দ্রিক শাসনব্যবস্থা। যদি খিলাফত প্রতিষ্ঠিত থাকত, তবে বৈশ্বিক সম্পদ ন্যায্যভাবে বণ্টিত হতো, দারিদ্র্য ও বৈষম্য কমে যেত, মুসলিম বিশ্বের ঐক্য দৃঢ় হতো এবং মানবতার মাঝে শান্তি ও নিরাপত্তা ফিরে আসত।
এই গ্রন্থে খিলাফতের ঐতিহাসিক প্রেক্ষাপট, মৌলিক নীতিমালা ও সমসাময়িক গুরুত্ব বিশদভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি খিলাফত ব্যবস্থার অনুপস্থিতিতে বিশ্ব যে সংকটে পড়েছে, এবং এর পুনঃপ্রতিষ্ঠা হলে কীভাবে মানবসভ্যতা নতুন দিগন্ত পেতে পারে—সেটিও এখানে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।
সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক—সবাইকে খিলাফত ধারণা নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে এ বই।







মুহাম্মাদ উমর ফারুক –
হাতের কাছে অনেকগুলো দামি, দরকারি ও গুরুত্বপূর্ণ টপিকের বইপত্র থাকলে সবচেয়ে বড় ঝামেলা বোধকরি এটা হয়, যে—কোনটা আগে পড়ব, কোনটা পরে, না–কি একসাথে দুতিনটে বই শুরু করব!
‘ইসলামি খেলাফত: ধারণা, কাঠামো ও আমাদের কর্তব্য’ বইটির সূচীপত্র পড়ে আমি বুঝতে পেরেছি, যেসব বিষয়ে পড়াশোনার আগ্রহ রাখি কিন্তু এখনও সে বিষয়ের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা হয়নি, সেসব প্রশ্নের উত্তর এ বইতে রয়েছে। কিন্তু তা হলে হবে কি—আমার পড়ার টেবিলে এখনও—উম্মাহর তরে জীবন দিলেন যারা, আফ্রিকা লুটপাটের ইতিহাস, বাংলা ভারত পাক লুটপাটের ইতিহাস, ইসলামি সিয়াসাত—১, ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূলনীতি, বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ, ইন্টারফেইথ ডায়লগ, ফাহমুস সালাফসহ শতাধিক বইয়ের মধ্যে অন্তত অর্ধশতাধিক এমন বই আছে, যেগুলোর একটাকে আরেকটার ওপর প্রাধান্য দেওয়াটা বেশ কষ্টকর। তবু, এটি শুরু করলাম। বুকে পাথর চাপা দিয়ে হলেও পড়তে হবে। নয়ত, এটা পড়ব না ওটা—এ করেই সময় হয়ে যাবে শেষ, পড়া আর হবে না।
বইটি অনুবাদ করেছেন প্রতিশ্রুতিশীল তরুণ আলিমে দীন, মাওলানা Fadlullah Zaber হাফিজাহুল্লাহ। ইসলামি সিয়াসত বিষয়ে ওনার পঠিত বইপত্রের তালিকা দেখে স্রেফ অবাক হয়েছিলাম। আসলেই, পড়াশোনা করলে এভাবে করতে হয়। বিষয়ভিত্তিক পড়াশোনা অনেক উপকারী, সময়সাশ্রয়ী—বিষয়বিক্ষিপ্ত পড়াশোনার চেয়ে।
আপনি আপনার পড়াশোনার তালিকায় অবশ্যপাঠ্য বইয়ের নাম লিখবেন অথচ এ বইটির উল্লেখ সেখানে থাকবে না—এ হতেই পারে না। কেন পারে না, বইটি পড়লে বুঝতে পারবেন ইন শা আল্লাহ