Description
আল্লাহর হাকিমিয়্যাত ও পাকিস্তান সংবিধান বই সম্পর্কে আলোকপাত:
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানবরচিত আইন, তাগুতের আইন, গায়রুল্লাহর আইন ইত্যাদির গোড়ায় আমরা যতক্ষণ পর্যন্ত পৌছতে পারব না ততক্ষণ পর্যন্ত এসবের সঠিক মূল্যায়ন আমরা করতে পারব না। পৃথিবীর পেটের মধ্যে বসে পৃথিবীর চলার গতি ও ঘোরার গতি অনুভব করা সম্ভব নয়। ফোকাসটা ফেলতে হবে বাহির থেকে, অনেক দূর থেকে। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ধর্মের অক্টোপাস থেকে নিজেকে আগে মুক্ত করতে হবে। এরপর বুঝে আসবে এ দু’টি মতবাদ কীভাবে ধর্মের অনুসারীদের সম্মতির ভিত্তিতে তাদেরকে জবাই করে।
ইসলাম একটি আন্তর্জাতিক ধর্ম এবং মানব জন্মের শুরু থেকে পৃথিবীর বিলুপ্তি পর্যন্ত সবার ধর্ম। ধর্মের নামে প্রচলিত অন্যান্য মতবাদগুলো এরকম নয়। ইসলাম যেমন দীর্ঘ মেয়াদী লক্ষ্য স্থির করে কাজ করে বিশ্বব্যাপী সফলতা লাভ করেছে, তাকে বিলুপ্ত করার জন্য দীর্ঘ মেয়াদী কোন প্রতিরোধ ব্যবস্থা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ধর্মের আগে আবিষ্কার হয়নি। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ধর্ম ইসলামের মূল পাওয়ার ও গতিপথকে যেভাবে উপলব্ধি করেছে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ ধর্মের আগে কোন তন্ত্র বিষয়টিকে ঠিক সেভাবে উপলব্ধি করতে পারেনি।







Reviews
There are no reviews yet