Description
ইমারতে ইসলামীর চিন্তাধারা বই সম্পর্কে আলোকপাত:
আল্লাহ তাআলা মানুষকে তাঁর সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যাতে তারা তাঁর ইচ্ছানুযায়ী জীবনযাপন করে এবং পৃথিবীতে তাঁর খলিফা তথা প্রতিনিধি হিসেবে কাজ করে। ইসলামী পরিভাষায় একজন খলিফা মুসলিম উম্মাহর সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করেন, যিনি একই সাথে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দান করেন।
খলিফার প্রধান দায়িত্ব হলো আল্লাহর বিধান তথা শরিয়ত বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করা। আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য নিজের সবটুকু সামর্থ ব্যয় করে কাজ করা। এ দায়িত্ব আদায়ের লক্ষ্যে আফগান ভূমিতে একদল জানবাজ মর্দেমুজাহিদ ইসলামের বিশুদ্ধ চিন্তাধারা ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন।
‘ইমারতে ইসলামীর চিন্তাধারা’
শিরোনামে অত্র পুস্তিকাটি পাঠের মাধ্যমে পাঠকের সামনে সুস্পষ্ট হয়ে যাবে যে, আল্লাহর ইচ্ছায় ইমারতে ইসলামী কর্তৃক আল্লাহর যমিনে পুনরায় তাঁর দীন কায়েমে আজকের বিজয়ী অবস্থান সেই বিশুদ্ধ চিন্তাধারা, সুদূর প্রসারী পরিকল্পনা ও যথাযথ কর্ম বাস্তবায়নেরই সুফল।







Reviews
There are no reviews yet