Description
ছোটদের হজরত উমর বই সম্পর্কে আলোকপাত:
পুরো মক্কা তখন ঘুমে বিভোর। আকাশের বুকজুড়ে আলেয়ার মতো পিটপিট করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে গুটিকয় তারা। অভিজ্ঞ পুরোনো নাইটগার্ডের মতোই নিদ্রাহীন দু’চোখে ঠায় দাঁড়িয়ে আছে একটি দায়িত্বশীল চাঁদ। ক্লান্ত বাতাসে তিরতির করে কাঁপছে খেজুরের ডাল। বাতাসে একটা মিষ্টি গন্ধ। পাকা খেজুরের গন্ধে ভরে উঠেছে চারপাশটা। সে গন্ধেই কি না কি জানি আস্তাবলের উটগুলো জোরে একবার চিৎকার করে উঠলো।
উটগুলো মক্কার বিখ্যাত কোরাইশ বংশের খাত্তাব ইবনে নুফাইলের। খাত্তাব ইবনে নুফাইল কিন্তু যেনতেন মানুষ নন! তাদের বংশের রয়েছে গৌরবময় একটি পরিচয়। তার বাবা নুফাইল ইবনে আবদুল উজ্জা ছিলেন একজন সম্মানিত মানুষ। সবাই তাকে মান্য করতো। শ্রদ্ধা করতো। এই ধরো, কোথাও ঝগড়া হল, কি কেউ কারো গায়ে অন্যায়ভাবে হাত তুললো- বিচার চলে আসতো নুফাইল-এর কাছে। নুফাইল খুব ইনসাফের সঙ্গে বিচার করতেন৷ সবাই হাসিমুখেই মেনে নিত নুফাইলের দেওয়া রায়। এ ছাড়াও খাত্তাবের………







Reviews
There are no reviews yet