Description
ছোটদের হজরত আলী বই সম্পর্কে আলোকপাত:
ফাতেমা বিনতে আসাদের কোল আলোকিত করে জন্ম নিলেন আমাদের প্রিয় খলিফা হজরত আলী। চার ভাইয়ের মধ্যে আলী রা. ছিলেন সবার ছোট। আছেন দু’বোনও। কিন্তু অন্য আর সন্তানদের জন্মে যত না খুশি হয়েছেন বাবা আবু তালিব আর মা ফাতেমা বিনতে আসাদ আমাদের প্রিয় আলীর জন্মে খুশি হয়েছেন তার চাইতে অনেক অনেক বেশি। ফাতেমার খুশি আর ধরে না। আহা, মায়ের মন বলে কথা! সারাক্ষণ ছেলেকে কোলে কোলে রাখেন। গাল ছুঁয়ে দেন আলতো করে। চুমু খান বারে বারে। আর করেন কি, ফিসফিসিয়ে কথা বলেন ছেলের সাথে। কত কথা যে বলেন! এত কথা কোথায় পান মা ফাতেমা বিনতে আসাদ?
ফাতেমা আদরের টুকরো ছেলেকে নিয়ে বিছানায় শুয়ে শুয়ে সে এক গুরুত্বপূর্ণ ভাবনা ভাবেন। কী ভাবেন? ভাবেন ছেলের নাম নিয়ে। কী নাম রাখা যায়! কোন নামে ডাকা যায় আদরের ধনকে! চাঁদের মতো মুখখানা যার, তাকে তো চাঁদমণি বলেই ডাকা যায়! তবে কি ছেলের







Reviews
There are no reviews yet