আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

ইমাম ইবনে শিহাব জুহরি রহ. : জীবন ও আরোপিত অভিযোগের উত্তর

লেখক : ড. হাফেজ মুহাম্মাদ আবদুল কাইয়ুম
প্রকাশনী : ইত্তিহাদ পাবলিকেশন
বিষয় : ইসলামী ব্যক্তিত্ব, জীবনী
পৃষ্ঠা : ১২০
কভার : হার্ডকভার
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

Original price was: 260৳ .Current price is: 130৳ . (50% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

ইমাম ইবনে শিহাব জুহরি রহ. হাদিস শাস্ত্রের এমন উজ্জ্বল সেতারা, যাঁকে বাদ দিয়ে হাদিস শাস্ত্রের আকাশ আলোহীন তমসাঘেরা। যথাক্রমে তিনি ছিলেন সিকাহ, ইমাম, হাফেজ ও ফকিহ গুণে বরিত ব্যক্তিত্ব। হাদিস বর্ণনা করেছেন বহু কিবারে সাহাবা ও তাবেয়ি থেকে। তাঁর বর্ণিত হাদিস সিহাহ সিত্তাহ, সুনান, মাসানিদ, মাআজিম, মুস্তাদরাকাত, মুস্তাখরাজাত, জাওয়ামে, তাওয়ারিখসহ সকল হাদিসগ্রন্থে তালিকাভুক্ত।

তাঁর জালালত ও জবতের ব্যাপারে উম্মতের অনৈক্য নেই। ইমাম জুহরি রহ. হাদিসের সেসব জবরদস্ত ইমামগণের শুমার, যারা হাদিসশাস্ত্রে জ্ঞানের পাহাড় হিসেবে চর্চিত। ইলমে জরাহ ও তাদিল, আসমাউর রিজাল এবং ইলমে হাদিসের প্রবর ব্যক্তিবর্গ তাঁর ইমামত, মর্যাদা, নির্ভরযোগ্যতা ও ন্যায়পরায়ণতা স্বীকার করেন দ্বিধাহীন চিত্তে। বলতে গেলে, তাঁরই অদম্য মেহনতে আজ আমরা নবিজির হাদিস পড়ে হৃদয়মন তরুতাজা রাখার প্রয়াস পাই।

কিন্তু ​কতিপয় উত্তরাধুনিক অজ্ঞ মুসলিম এবং হাদিস অস্বীকারকারী কতেক ডাগর প্রাচ্যবিদ ইমাম জুহরির ওপর আনেন আনোখা আনোখা শেকায়েত। কখনো শিয়াবাদে আপত্তি তোলা হয়, কখনো ইদরাজ, মুরসাল, তাদলিসের অভিযোগে আঘাত করা হয়। আবার কখনো তীর নিক্ষেপ করা হয় জাল হাদিস রচয়িতা বলে! কিন্তু বাস্তবতা কী? এ বই সেসব অভিযোগের একটি তাহকিকি প্রতিবেদন। একে উলুমুল হাদিস ও হাদিস প্রতিরক্ষা শাস্ত্রের মুখপত্র হিসেবেও পরিচিতি দেওয়া যায়।

Reviews

There are no reviews yet

Be the first to review “ইমাম ইবনে শিহাব জুহরি রহ. : জীবন ও আরোপিত অভিযোগের উত্তর”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
ইমাম ইবনে শিহাব জুহরি রহ. : জীবন ও আরোপিত অভিযোগের উত্তর ইমাম ইবনে শিহাব জুহরি রহ. : জীবন ও আরোপিত অভিযোগের উত্তর
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet