Description
জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বই সম্পর্কে আলোকপাত:
মাত্র বারো বছর বয়সে পিতার সিংহাসনে আরোহণের পর থেকেই তাঁকে মোকাবিলা করতে হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, পরাজয়, নির্বাসন, ভূখণ্ড হারানো ও তা পুনরুদ্ধারের নিরন্তর সংগ্রাম। ১৫০৪ সালে কাবুল দখল তাঁর জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
১৫২৬ সালের পানিপতের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদিকে পরাজিত করে দিল্লি ও আগ্রার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর খানুয়া, চান্দেরি ও ঘাঘরার যুদ্ধের মধ্য দিয়ে তিনি উত্তর ভারতে প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক কর্তৃত্বকে আরও সুসংহত করেন।
পরিশিষ্ট পর্বে ইতিহাসচর্চায় বাবরের প্রতিচ্ছবি নির্মাণের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে; বিশেষত হিন্দুত্ববাদী ইতিহাসচর্চায় নির্মিত ‘বাবর’-চিত্র। এর মাধ্যমে বাবরকে ঘিরে পরবর্তী যুগের ঐতিহাসিক বয়ান, স্মৃতি এবং রাজনৈতিক-সাংস্কৃতিক উপস্থাপনার প্রশ্নও আলোচনার আওতায় এসেছে।







Reviews
There are no reviews yet