Description
ফিকহে ইসলামী উৎপত্তি ও ক্রমবিকাশ বই সম্পর্কে আলোকপাত:
ফিকহ ব্যতিত হাদীসের যথাযথ অনুসরণ সম্ভব নয়। ইমাম খাত্তাবী রহ. (মৃ: ৩৮৮হি.) বলেন-
‘হাদীস হল মূল ফাউন্ডেশন, আর ফিকহ হচ্ছে সে ভিত্তির উপর নির্মিত প্রাসাদ।’
কিন্তু অধপতনের এ যুগে এসে হাদীস অনুসরণের নামেও ফিকহের প্রতি অশ্রদ্ধা তৈরি করা হচ্ছে, আবার সমকালীন চাহিদা ও পরিস্থিতির দোহাই দিয়েও ফিকহের প্রতি অশ্রদ্ধা তৈরি করা হচ্ছে। এ পরিস্থিতিতে ফিকহে হানাফীসহ সকল ফিকহী নীতি ধারার অনুসারীদের জন্য ফিকহের বস্তুনিষ্ঠতা ও তার ইতিহাস সম্পর্কে সচ্ছ অবগতি থাকা অত্যন্ত জরুরি। আর তাই সর্বস্তরের পঠকের জন্য “ফিকহের উৎপত্তি ও ক্রমবিশ” এর আয়োজন। এতে রয়েছে-
- কুরআন সুন্নাহ বাস্তবায়নের অনুসৃত পথ
- ফিকহের গূঢ়তত্ত্ব
- ফিকহের প্রয়োজনিয়তা
- ফিকহের ফযীলত
- মাযহাব সংকলনের প্রেক্ষিত
- মাযহাব সংকলনের মূলনীতি
- মাযহাব প্রসারের ইতিহাস ও
- ইলমের নগরী আবু হানীফা রহ. এর কূফা শহর
হানাফী মাযহাবসহ সকল মাযহাবের যারা উসূলে ফিকহ পড়তে শুরু করেছেন তাদের স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সবার জন্য “ফিকহের উৎপত্তি ও ক্রমবিশ” আত্মবিশ্বাস তৈরির একটি দারুন ঠিকানা।







Reviews
There are no reviews yet