Description
ইলমি রিহলাহ বই সম্পর্কে আলোকপাত:
ইলমি রিহলাহ মূলত একটি নির্দিষ্ট সময় ও জায়গার ইতিহাস আশ্রিত কাল্পনিক ভ্রমণগল্প। এই বইয়ের পট নির্মাণ হয়েছে মৌলিকভাবে আব্বাসি আমলের বসরা-বাগদাদ-কুফাকে কেন্দ্র করে। আরো সীমিত করে বললে, ঐ সময়ের হাদিস চর্চাকে কেন্দ্র করে। ফিকহকে ঐভাবে আমলে আনা হয়নি বললেই চলে, তবে একেবারে ছাড়াও হয়নি।
আব্বাসি আমলের সেই সময়কার-বাদশাহ হারুনুর রশিদের আমলের-সমাজ-পরিবেশ এই রচনার প্রধান কাঁচামাল। পট নির্বাচনে লেখকের এই দৃষ্টি প্রশংসার্হ, যথার্থ নির্বাচন। কারণ, ঐতিহাসিকভাবে বাগদাদ বহু কিংবদন্তির জন্ম দিয়েছে। অন্যদিকে বাদশাহ হারুনুর রশিদ তার সময়কালের ইলমি উৎকর্ষের জন্য নিজেও এক কিংবদন্তি, যে কারণে তার শাসনামলের প্রতি মানুষের কৌতূহলের অতল আজও বোধহয় পাওয়া যাবে না।
বইয়ের মূল চরিত্র কাল্পনিক হলেও এর মধ্যে থাকা প্রতিটি ঘটনা এবং ব্যক্তি বাস্তবিক। প্রতিটি ঘটনার সাথে রেফারেন্স যুক্ত করা আছে। আগ্রহী পাঠকগণ মূল রেফারেন্স থেকেও সত্যতা যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ





Reviews
There are no reviews yet