একটুখানি পড়ে দেখুন ⬎

ইবনে বতুতার স্মৃতির খোঁজে

লেখক : জহির উদ্দিন বাবর
প্রকাশনী : বাতায়ন
বিষয় : ভ্রমণ বিষয়ক
পৃষ্ঠা : ৯৬, কভার : হার্ডকভার, সংস্করণ : 1st 2025
ভাষা: বাংলা

Original price was: 160৳ .Current price is: 120৳ . (25% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

ইবনে বতুতার স্মৃতির খোঁজে বই সম্পর্কে আলোকপাত:

ভারত মহাসাগরের মধ্যখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাশাপাশি অবস্থিত দেশ দুটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সারা বিশ্বের পর্যটকদের গন্তব্য দেশ দুটির ইতিহাস-ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। এই অঞ্চলটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার বিচিত্র সব স্মৃতি। লেখক জহির উদ্দিন বাবর মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণকালে সেই স্মৃতির খোঁজ নিয়েছেন। ভ্রমণবৃত্তান্তের পাশাপাশি তুলে ধরেছেন ইতিহাসের নানা বয়ান। চেষ্টা করেছেন শেকড়ের সন্ধান দিতে।

বইটিতে একদিকে মিলবে সুখপাঠ্য ভ্রমণের স্বাদ, অন্যদিকে পাওয়া যাবে বিস্তৃত ইতিহাসের সংক্ষিপ্ত ও সাবলীল আলোচনা। এতে ঘরে বসে বইয়ের পাতায় পাঠক পাবেন ভ্রমণের স্বাদ। মিলবে ইতিহাসের নানা অজানা অধ্যায়ের খোঁজ। হারিয়ে যাবেন হাজার বছর আগের পৃথিবীতে।

বইটিতে দুটি দ্বীপরাষ্ট্রের সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, শিল্প-সাহিত্যসহ নানা প্রসঙ্গও আলোচিত হয়েছে পরিমিত আঙ্গিকে। পড়ার টেবিলে যারা ভ্রমণের স্বাদ নিতে চান, পাশাপাশি ধারণা নিতে চান ইতিহাস-ঐতিহ্যের নানা বাঁক সম্পর্কে—তাদের পাঠ্যতালিকায় বইটি অগ্রাধিকার পেতে পারে।

Reviews

There are no reviews yet

Be the first to review “ইবনে বতুতার স্মৃতির খোঁজে”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
ইবনে বতুতার স্মৃতির খোঁজে ইবনে বতুতার স্মৃতির খোঁজে
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet