একটুখানি পড়ে দেখুন ⬎

ইসলামী জাগরণের রূপরেখা

লেখক : সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.
অনুবাদক: কবির আহমাদ আশরাফি
প্রকাশনী : মাকতাবাতুল হেরা
বিষয় : ইসলামি শাসনব্যবস্থা ও রাজনীতি
পৃষ্ঠা: ১২৮, কভার: হার্ডকভার, প্রকাশ: জানুয়ারি ২০১৭
ভাষা: বাংলা

Original price was: 240৳ .Current price is: 120৳ . (50% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

ইসলামী জাগরণের রূপরেখা বই  সম্পর্কে আলোকপাত:

আল্লাহ তায়ালার নিকট একমাত্র গ্রহণযোগ্য দীন ইসলাম।’ অন্যত্র আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্যকোনো ধর্ম তালাশ করে, কস্মিনকালেও তা গ্রহণ করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। ইসলাম আবির্ভাবের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তসহ পূর্ববর্তী সকল শরীয়ত রহিত হয়ে গেছে। সেসব শরীয়ত ছিল সাময়িক ও সম্প্রদায়গত অর্থাৎ তা শুধু স্ব স্ব যুগ এবং স্ব স্ব জাতির জন্য প্রযোজ্য ছিল। পক্ষান্তরে ইসলাম বিশেষ কোনো জাতিগোষ্ঠীর জন্য নয়, বরং সকল মানুষ এবং গোটা বিশ্বের জন্য।

যেহেতু পূর্ববর্তী সকল শরীয়ত রহিত বা পরিবর্তিত তাই এখন আর তা বিধানরূপে গ্রহণ করা চলবে না। এসত্ত্বেও যদি কেউ তা গ্রহণ করে আর ইসলাম প্রত্যাখ্যান করে তা হলে এটা হবে মারাত্মক ভ্রষ্টতা। কিন্তু এ কাজটি ইহুদি-খ্রিস্টানরা করেছে। তাদের ধর্মগ্রন্থ রহিত, পরিবর্তিত ও বিলুপ্ত হওয়া সত্ত্বেও তারা তা বিধান ও পালনীয় বলে দাবি করছে। কুরআন অবতীর্ণের পর তারা কুরআনের বিধান মেনে নেয়নি। বরং

রীতিমতো তার বিরুদ্ধে শত্রুতায় নেমেছে। ইহুদি-খ্রিস্টানদের পরিভাষায় তাওরাতকে পুরাতন নিয়ম (The Old Testament) এবং ইনজিলকে নতুন নিয়ম (The New Testament) বলা হয়। তাদের পরিভাষায় বলি, তাওরাত যদি হয় পুরাতন নিয়ম আর ইনজিল হয় নতুন নিয়ম, তা হলে কুরআন মজীদ হচ্ছে সর্বশেষ নিয়ম (The Last Testament)। এরপর আর কোনো ঐশীবাণী আসবে না। সুতরাং তাদের উচিত পুরাতন ও নতুন নিয়ম ছেড়ে সর্বশেষ নিয়ম মেনে নেওয়া।

Reviews

There are no reviews yet

Be the first to review “ইসলামী জাগরণের রূপরেখা”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
ইসলামী জাগরণের রূপরেখা ইসলামী জাগরণের রূপরেখা
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet