Description
মিল্লাতে ইবরাহিমের জাগরণ বই সম্পর্কে আলোকপাত:
হে মুমিন, তুমি কি জানো, মিল্লাতে ইবরাহিম তোমাকে কী শিক্ষা দেয়? দীপ্ত স্বরে কীসের ঘোষণা দিতে বলে? মিল্লাতে ইবরাহিম তোমাকে শিক্ষা দেয়- ইবাদত হবে একমাত্র আল্লাহর, যিনি এক-অদ্বিতীয়; যাঁর কোনো শরীক নেই। মিল্লাতে ইবরাহিম তোমাকে শিক্ষা দেয়- একনিষ্ঠ মুসলিম হওয়ার। মিল্লাতে ইবরাহিম তোমাকে বলে- উচ্চকণ্ঠে তাওহিদের ঘোষণা দাও। সকল মুশরিকের উদ্দেশে দীপ্ত স্বরে জানিয়ে দাও-
‘নিশ্চয়ই তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করছ, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের (আকিদা-বিশ্বাস) অস্বীকার করি। আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে।’







Reviews
There are no reviews yet