Description
তালিবে ইলমের পথের মানচিত্র বই সম্পর্কে আলোকপাত:
ইলমে দ্বীনের পথ দুর্গম, বন্ধুর ও পিচ্ছিল। এ পথের প্রতিটি বাঁকে রয়েছে বিচ্যুতি ও পদস্খলনের প্রবল আশঙ্কা, ভুল পথের হাতছানি উপেক্ষা করে গন্তব্যের পথে অবিচল থাকার অনিশ্চয়তা। বাধাবিপত্তির পথ পাড়ি দিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে তাই একজন তালিবে ইলমের প্রয়োজন এমন কিছু আলোকিত নির্দেশনা ও পথনির্দেশ, যা তাকে পথের কাঁটা সম্পর্কে সতর্ক করবে, পথচ্যুতি থেকে রক্ষা করবে, ঝিমিয়ে পড়া মনোবলকে সতেজ করবে এবং হাত ধরে পৌঁছে দেবে সফলতার বন্দরে।
‘তালিবে ইলমের পথের মানচিত্র’ বইটি মূলত আমাদের বরেণ্য উলামায়ে কেরামের এমনই কিছু যুগান্তকারী ও দিকনির্দেশনামূলক বক্তৃতার এক অনন্য সংকলন। উর্দূতে প্রদত্ত সেই হেদায়েতপূর্ণ বয়ানগুলো বাংলাভাষী শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করা হয়েছে এই বইটিতে। আদর্শ ছাত্রজীবন গঠন, সময়ের সঠিক মূল্যায়ন, ইলমের হাকীকত অর্জন এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে চলার এক জীবন্ত গাইডলাইন মিলবে এর প্রতিটি বক্তৃতায়। আত্মপরিচয় লাভ করে এবং হীনম্মন্যতার চাদর ফেলে দিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রাণ ও প্রেরণা পাওয়া যাবে প্রতিটি পৃষ্ঠায়।
একজন তালিবে ইলমকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে এবং তাকে একজন মুসলিম আলেমে দ্বীন হিসেবে গড়ে তুলতে বইটি ‘পথের মানচিত্র’ হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ



Reviews
There are no reviews yet