Description
তাফসীরে উসমানী (১-৩ খণ্ড) উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থগুলোর মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ তাফসিরের পূর্ণাঙ্গ ও পরিমার্জিত বাংলা অনুবাদ। রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত তিন খণ্ডের এই সংস্করণটি অনুবাদ, ভাষা সম্পাদনা ও নিরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে আরও পরিমার্জিত ও সুসম্পাদিত রূপে পাঠকের কাছে উপস্থাপন করা হয়েছে।
বর্ষীয়ান আলেম অধ্যাপক গিয়াসুদ্দীন আহমদ হাফি.-এর অনুবাদে গ্রন্থটি বাংলা ভাষায় এসেছে। এতে দেশবরেণ্য আলেম মাওলানা আবদুল মালেক হাফি.-এর সুদীর্ঘ ভূমিকা সংযোজিত হয়েছে। তাফসিরটির অনুবাদ ও অনুবাদকের কাজের উচ্চ প্রশংসা করেছেন বিশ্ববরেণ্য মুসলিম ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি হাফি.।
অনুবাদ ও সম্পাদনার বিশেষত্ব
বাংলাদেশের গৌরব শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় এই অনুবাদগ্রন্থের বরকতময় সূচনা হয়। অনুবাদ যেন শুধু সঠিক ও সাবলীলই না হয়, বরং ভাষার বিশুদ্ধতাও বজায় থাকে, সে লক্ষ্যে ভাষা সম্পাদনা করেছেন বিদগ্ধ ভাষাবিদ ও প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব ড. কাজী দীন মুহাম্মদ রহ.।
গ্রন্থটির আদ্যোপান্ত সম্পাদনা করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম হাফি.। নিরীক্ষার দায়িত্ব পালন করেছেন দেশশ্রেষ্ঠ গবেষণাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার সুযোগ্য শিক্ষক মুফতি সাঈদ আহমদ হাফি.।
সরাসরি অনুবাদক ও নিরীক্ষকের তত্ত্বাবধানে অধিকতর পরিমার্জিত এই সংস্করণটি কুরআনের তাফসির অধ্যয়ন ও সংগ্রহে আগ্রহী পাঠকদের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন।







Reviews
There are no reviews yet