Description
রুহ কি আলফাজ বই সম্পর্কে আলোকপাত:
‘রুহ কি আলফাজ’—যার অর্থ আত্মার শব্দাবলি। মাতৃভাষা বাংলায় কবিতা যদি রুহের সুর হয়, উর্দু শায়েরি তবে সেই রুহেরই দরদি তালাফফুজ। শুনলে মনে হয়, খুব কাছ থেকে কোনো প্রেমীসত্তা আপন রুহের নির্মল আবেগগুলো শব্দে শব্দে বর্ণনা করছে। রুহের সাথে ইশকের যেমন সুগভীর সম্পর্ক, ইশকের সাথেই তেমন আত্মিক সম্পর্ক দরদ ও তড়পের। শায়েরির নিপুণ শব্দে বুকভাঙা জখমগুলো প্রস্ফুটিত হয়ে ওঠে আরও করুণভাবে।
সত্যিই উর্দুই যেন একমাত্র জবান, উর্দুই সেই শায়েরির জান—আর সেই দরদের ভাষা, জখমের ভাষা, শায়েরির ভাষাই আমাদের আত্মা ও প্রাণের শব্দ—‘রুহ কী আলফাজ’। কবির ভাবনার সাথে সাথে কখন যে নিজের ভেতরের অনাবিষ্কৃত জখমও মিশে যাবে এইসব শায়েরির শব্দ-ছন্দে! তা টেরও পাবেন না।
হৃদয়ের গহিনে সুর তোলার মতো অনুভূতির এই নতুন ও অপূর্ব জগতে আপনাকে স্বাগত।
— রুকাইয়া মাবরুরা







Reviews
There are no reviews yet