আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

কুরআন অনুধাবন : পদ্ধতি ও সতর্কতা

লেখক : ড. খালিদ বিন আব্দিল কারীম মুহাম্মাদ
প্রকাশনী : উমেদ প্রকাশ
বিষয় : কুরআন বিষয়ক
পৃষ্ঠা : ২৪৮
কভার : পেপারব্যাক
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা

Original price was: ২৮০৳ .Current price is: ১৯৬৳ . (৩০% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

কুরআন অনুধাবন : পদ্ধতি ও সতর্কতা বই সম্পর্কে আলোকপাত:

‘শয়তানের একটি বড় যন্ত্রণা হলো, কুরআন নিয়ে মানুষের তাদাব্বুর-চিন্তা ফিকির করা। কারণ, শয়তান জানে কুরআন নিয়ে চিন্তা-ফিকির করলেই হেদায়াত লাভ হয়।’

ইবনু হুবায়রা রহ. এর এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কুরআনই তো সর্বোত্তম নাসীহাহর গ্রন্থ। মানুষ যদি কুরআন নিয়ে ভাবে, উপদেশ গ্রহণের নিয়তে চিন্তা করে, তা তাকে আল্লাহর দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটা তো শয়তানের জন্য যন্ত্রণাকরই হওয়ার কথা।

মুফতী মুহাম্মাদ শফী রহ. বলেন, ‘প্রতিটি মানুষ কুরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা-ভাবনা করুক এটিই কুরআনের দাবি। সুতরাং এ কথা মনে করা ঠিক নয় যে, কুরআন মাজীদের আয়াতসমূহে চিন্তা-ভাবনা করা শুধু ইমাম ও মুজতাহিদ (বা বড় বড় আলিমের) কাজ। অবশ্য জ্ঞান ও প্রজ্ঞার পর্যায়ের মতোই চিন্তা-ভাবনারও বিভিন্ন পর্যায় রয়েছে।’

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক হাফি. বলেন, ‘নামাযের রুহ যেমন খুশু-খুযু, তিলাওয়াতের রুহ হলো তাদাব্বুর ও তাযাক্কুর তথা চিন্তা-ভাবনা ও উপদেশ গ্রহণ। কালামে পাকের তিলাওয়াতে আবার সেই প্রাণ ফিরে আসুক! এটা এখন বড়ই প্রয়োজন।’

তবে কুরআন অনুধাবনেরও পদ্ধতি আছে। যে কেউ যেকোনোভাবে কুরআন নিয়ে তাদাব্বুর করলে তা উপকারী নাও হতে পারে। উপদেশ গ্রহণের নিয়তে চিন্তা-ভাবনা করা আর কুরআনের অর্থ বোঝার গৌরব অর্জনের প্রচেষ্টা কখনো এক নয়।

কেমন হবে আমাদের কুরআনের তাদাব্বুর, আর তা করতে গিয়ে কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তা নিয়েই এই বই—কুরআন অনুধাবন।

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।