আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

আর রাহীকুল মাখতুম : নবীজির জীবনী পড়া শুরু করবেন কোন বই দিয়ে?

আর রাহীকুল মাখতুম : নবীজির জীবনী পড়া শুরু করবেন কোন বই দিয়ে? – অনেকের বুকসেলফের তাকে কিংবা আলমারির কোণায় একটা সীরাতগ্রন্থ রাখা আছে। রমজানের আগে কেনা হয়েছিল, কিংবা রবিউল আওয়ালে। মলাটটা সুন্দর, ভেতরের পাতা এখনো অক্ষত। পড়ব পড়ব করে বছর কেটে গেছে। কারণটা আলসেমি নয়। আসল কারণ, শুরুটা কঠিন লাগে। কোন বই ধরব, কতটা বড়, ঠিকঠাক বুঝতে পারব তো, এই প্রশ্নগুলো মনে ঘুরতে থাকে। তখন যে বইটার নাম বারবার শোনা যায়, সেটাই হাতে ওঠে। আর রাহীকুল মাখতুম প্রায় তেমনই একটি বই।

প্রতিযোগিতায় প্রথম হওয়া একটা বই

বইটার পেছনে একটা গল্প আছে। করাচিতে প্রথম বিশ্ব সীরাত সম্মেলনের পর রাবেতা আলমে ইসলামী পুরো দুনিয়ার লেখকদের নবীজির জীবনী নিয়ে বই লেখার আহ্বান জানায়। সেই প্রতিযোগিতায় জমা পড়া ১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার পায় আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)-এর এই বইটি।

এগারোশো বিরাশিটা পাণ্ডুলিপি! এর ভেতর থেকে একটাকে বেছে নেওয়া সহজ কাজ ছিল না। সেই বিচারে যে বই এক নম্বরে এসেছিল, তা দিয়ে নবীজির জীবন পড়া শুরু করলে অন্তত এই ভরসাটুকু থাকে যে ঘটনাগুলো বিশুদ্ধ সূত্র ধরে সাজানো।

পড়তে বসলে কেমন যেন লাগে

বইটার একটা গুণ আছে, যা প্রথম কয়েক পাতাতেই টের পাওয়া যায়। পড়তে পড়তে মনে হয় আপনি পাঠক নন, সফরসঙ্গী। তায়েফের সেই দিনটার কথা ভাবুন, যেদিন রাসুলুল্লাহ (সা.) রক্তাক্ত হয়েছিলেন। উহুদের পাহাড়ের নিচে যে বিপদ নেমেছিল, খন্দকের দিনগুলোয় যখন ক্ষুধায় পেটে পাথর বাঁধতে হয়েছিল, সেসব এই বইয়ে এমনভাবে এসেছে যে, বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। আবার বদরের বিজয়, মক্কা বিজয়ের সেই মহান দিন, এসব পড়ার সময় মন আপনা থেকেই হালকা হয়ে যায়। কাঁদতে কাঁদতে হেসে ফেলার মতো এক অদ্ভূত অভিজ্ঞতা! এক মহামানবের পুরো জীবন, শৈশব থেকে শেষ বিদায় পর্যন্ত, ধারাবাহিকভাবে একটানে পড়ার এই সুযোগটাই বইটার বড় শক্তি।

বইটা কার জন্য ?

যিনি জীবনে প্রথমবার নবীজির জীবনী পড়তে চান, তাঁর জন্য। যিনি আগে টুকরো টুকরো পড়েছেন, কিন্তু পুরো ছবিটা একবার দেখতে চান, তাঁর জন্যও। ঘরের কাউকে উপহার দেওয়ার কথা ভাবছেন? বাবা, মা, ভাইবোন, কিংবা বিয়ের পর নতুন সংসারে এই বইটা রাখতে চান? তখনও এটা ভালো একটা পছন্দ, কারণ এমন বই সচরাচর একজন পড়েন আর পরে বাড়ির আরও কয়েকজন তুলে নেন।

আর রাহিকুল মাখতুম বইটি কোথায় পাবেন?

পাঠক/পাঠিকাদের পছন্দের স্থান, আপসহীন ডটকমে বইটি স্টকে আছে। অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন

এক রাতেই বইটি শেষ করতে হবে, এমন কোনো তাড়া নেই। প্রতিদিন কয়েক পাতা পড়ুন। একদিন হঠাৎ দেখবেন, আপনি মদিনায় পৌঁছে গেছেন।