আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

কুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)

লেখক : ডা. শামসুল আরেফীন
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : বিয়ে ও দাম্পত্য জীবন
পৃষ্ঠা : ১৭৬
কভার : পেপারব্যাক
ভাষা : বাংলা

Original price was: ২৭০৳ .Current price is: ১৮৯৳ . (৩০% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

কুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন) বই সম্পর্কে আলোকপাত:

ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু তার রচনা পড়লে মনে হয়, তিনি একজন জাতলেখক, যিনি কিনা অনেককাল লেখালেখি করে জনপ্রিয় ও মনপ্রিয় একজন; এখন যাবজ্জীবনের লব্ধ ও নির্যাসিত অভিজ্ঞতা ও শিক্ষা লিখছেন পাঠকের সাথে বৈঠকি ভাষায়…

এর আগে তিনি লিখেছিলেন কুররাতু আইয়ুন-১ : যে জীবন জুড়ায় নয়ন। মুড়ি-মুড়কির মতো সে বই পাঠকের প্রিয়তা ও ভালোবাসা পেয়েছিলো; আজও সে ধারা এতটুক ক্ষুণ্ণ হয়নি। অসংখ্য মানুষ পালটে ফেলেছিলো জীবনের অভিমুখ, আজও পাল্টায়। আমরা মুগ্ধচোখে দেখি, রচনার গুণে এ যুগেও ঘর-সংসার এমনকি জীবনেও লাগতে পারে পরকালের সোনারঙ…

সেই ধারাবাহিকতায় লেখকের এবারের রচনা─কুররাতু আইয়ুন-২ : যে জীবন জুড়ায় মনন। এই বই পড়ে পাঠকের মনে হবে—মানুষ ইসলাম জানে না, আমি কী করলাম জীবনে; কোনো দিন কি দাওয়াত দিয়েছি? পড়তে পড়তে মরমে মরে যাবেন আর নতুন উজ্জীবনে এক দাওয়াতি জীবন শুরু হবে আপনার।

নারীর প্রতি জীবনে যত অবহেলা, যা কোনো দিন দেখতে পান না, যাদেরকে কেবল মনে করেন—সমস্যার সার, ভাবেন—ফেতনা, বই পড়তে পড়তে দেখবেন, নারীকে কোনো দিন ভালো তো বাসেনইনি, সুবিচারও করেননি তার অধিকার বিষয়ে; দেখবেন, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আছেন অপরাধী হয়ে।

জীবনে ঢুকে পড়েছে অশ্লীলতার নীল ছায়া, বের হতে পারছেন না? খ্যাতি আর মোহ যে লজ্জাহীনভাবে জেঁকে ধরেছে, জানেনই না সে কথা? দ্বীনই আসল ও মূল জানেন, তবু নানা প্রয়োজন ও ‘কিছু জিনিসের দরকার আছে’-র পাল্লায় পড়ে দ্বীনের খেয়ানত করতে থাকেন? বাচ্চা বিগড়ে যাচ্ছে, স্ত্রীকে দেখতে পারেন না, বুজুর্গদের জীবন মনে হয় রূপকথা? প্রিয় বন্ধু, জীবনে একটুও সময় নেই? বাসে ঢুলতে ঢুলতে, রিকশার জ্যামে বসে, ‘জরুরি’ ব্রাউজিংয়ের দশ মিনিট বাঁচিয়ে—মোটের ওপর একটু অবসর করে বইটি হাতে নিন; তারপর, বই কথা বলবে।

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।