Description
কোরআনের আলোকে জীবনের লক্ষ্য বই সম্পর্কে আলোকপাত:
অন্য কথায়, আল্লাহ আমাদেরকে এজন্য সৃষ্টি করেননি যে, আমরা শুধু নামাজ পড়ি বা রোজা রাখি বা ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করি।
ধর্মীয় আচার এবং ধর্ম এক কথা নয়, আবার আলাদাও নয়। গাছ এবং ফল এক কথা নয়, আবার আলাদাও নয়। ফুল এবং মালা এক কথা নয়, আবার আলাদাও নয়। চোখ এবং দৃষ্টি কোনো মতেই এক কথা নয়, আবার আলাদাও নয়।
সত্যকে চেনার উপায় হলো, মিথ্যার সঙ্গে তুলনার মাধ্যমে তাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারা। চিহ্নিত করা নয় শুধু, চিহ্নিত করতে পারা। আর এই পারার মধ্যে লুকিয়ে রয়েছে ধর্মের রহস্য। ভুল ক’রে ঠিক জিনিসকে চিহ্নিত ক’রে ফেললেও তাতে কোনো লাভ না-ও হতে পারে। কারণ তখন হয়তো আমরা বুঝতে পারব না জিনিসটির কদর কতখানি







Reviews
There are no reviews yet