Description
কখনও ঝরে যেও না বই সম্পর্কে আলোকপাত:
তারিক মেহান্না। ‘প্রাচীর’ বইটা পড়ে তারিক মেহান্নার লেখায় মোহাচ্ছন্ন হয়নি এমন পাঠক হয়তো খুঁজে পাওয়া যাবে না। এমনকি সুশীল শ্রেণীর বুদ্ধিজীবী টাইপ মানুষের কথাও শুনেছি—যাকে তারিক মেহান্নার লেখা মুগ্ধ করেছে। কখনো ঝরে যেও না, যে আফিয়া সিদ্দিকীকে আমি দেখেছি, আদালতে দাঁড়িয়ে দেওয়া তাঁর জবানবন্দী, দাঈদের প্রতি নসীহা, একটি নিয়ম, রিদ্দা বা দ্বীন ত্যাগ…এক একটি লেখা যেন দেয়ালে দেয়ালে খোদায় করে দেওয়ার মত। আরও আছে ‘কুরআন এবং আপনি’ নামের একটা অসাধারণ কুরআনিক জেমস।
এরপরেও তাঁর বেশ কিছু লেখা এই পর্যন্ত প্রকাশিত হয়েছে যা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছায়নি, কিন্তু অনুবাদের কাজ কখনো বন্ধ হয়নি। অনুবাদ চলেছে নিয়মিত। এবার সেই আকাঙ্ক্ষিত সময়। ‘প্রাচীর’ বইয়ের প্রায় দুই তৃতীয়াংশ এবং সীরাত অনুবাদক টিমের বাকি অনুবাদ নিয়ে আসছে তারিক মেহান্নার এই পর্যন্ত প্রকাশিত সব লেখার একটি মৌলিক বই। বইয়ের নাম—”কখনো ঝরে যেও না”







Reviews
There are no reviews yet.