আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

ইতিকাফ

লেখক : মুফতী হেদায়েতুল হক
প্রকাশনী : নাশাত পাবলিকেশন
বিষয় : সিয়াম বা রমাদান
পৃষ্ঠা : ১১৪
সংস্করণ : 1st Published, 2026
ভাষা : বাংলা

Original price was: ২২০৳ .Current price is: ১৩২৳ . (৪০% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

ইতিকাফ বই সম্পর্কে আলোকপাত:

ইতিকাফ একটি স্বতন্ত্র ইবাদত। নফল হিসাবে এই ইবাদত সারা বছর করা যায়। যেকোনো দিন, যেকোনো সময় ইতিকাফের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যায়। বিশেষ কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। রমযানের শেষদশক হলো সুন্নত ইতিকাফের সময়। এই ইতিকাফের ফযিলত সর্বাধিক। এই দশকে আছে লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে উত্তম এক রজনী। এমন গুরুত্বপূর্ণ ইবাদতটি অনেক মুসলমান জীবনে কোনোদিন করেননি। জীবনে কখনো ইতিকাফ করার আগ্রহ মনে জাগেনি।

কারও কারও ধারণা, ইতিকাফ হলো বেকার ও অবসরপ্রাপ্ত বৃদ্ধদের আমল, যুবকদের নয়। কলেজ-ভার্সিটিপড়ুয়া ছেলেমেয়েদের কি আর এত সময় আছে? যৌবনকালে ইতিকাফ করা যেন বিরাট নির্বুদ্ধিতা! চাকরি, ব্যবসা ইত্যাদি রেখে ইতিকাফ করা যেন মারাত্মক বোকামি! ঘরে-বাড়িতে ইতিকাফ করা তো কেবল নানি-দাদিদের কাজ! জীবনসায়াহ্নে পৌঁছে যারা সবখানে পরিত্যক্ত, যাদের সময় দেওয়ার কেউ নেই, ইতিকাফ তো তাদেরই কাজ!

যারা ইতিকাফ করেন, তাদেরও অনেকেই এ বিষয়ে তেমন কিছু জানেন না। ইতিকাফের ফাযায়েল-মাসায়েল তাদের অজানা। ইতিকাফে বসলেও তার নিয়ম-নীতির কোনো তোয়াক্কা নেই। মসজিদের আদবকায়দার খবর নেই। এ যেন অবসর কাটানোর বিশেষ আয়োজন! তাই আমাদের জানতে হবে ইতিকাফ কখন, কোথায় ও কীভাবে করতে হয়? মহিমান্বিত, এই ফযিলতপূর্ণ দিবস-রজনী কীভাবে আরও জীবন্ত করে তোলা যায়?

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।