Description
ফতওয়ার কিতাব পরিচিতি বই সম্পর্কে আলোকপাত:
ফিকহ ও ফতওয়ার চর্চায় আগ্রহী যে কেউ একসময় একটি প্রশ্নের মুখোমুখি হন: কোন কিতাবে কী আছে, কোন কিতাব কতটা নির্ভরযোগ্য, আর কোন মাসআলা কোথায় খুঁজতে হবে? ফতওয়ার কিতাব পরিচিতি এই প্রশ্নগুলোর উত্তর এক জায়গায় গুছিয়ে দেওয়ার একটি প্রয়াস।
লেখক জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরা, ঢাকার ফতওয়া বিভাগে সহকারী মুফতি ও মুহাদ্দিস হিসেবে দায়িত্বপালন করছেন। ইফতার ছাত্রদের তাআরুফ (পরিচিতি) পড়ানোর অভিজ্ঞতা থেকেই এই সংকলনের জন্ম। দরসে প্রতি বছর একই বিষয় নতুন করে খুঁজে বলতে হয়, আর আগের বছরের অনেক তথ্য স্মৃতি থেকে হারিয়ে যায়। সেই প্রয়োজন থেকে তথ্যগুলো লিখিত রূপে এনে সাজানো হয়েছে।
বইটিতে যা পাবেন
- হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফিকহ ও ফতওয়ার কিতাব: ইমাম মুহাম্মাদ রহ.-এর ছয় কিতাব, আল-মাবসুত, আল-হিদায়া, ফাতাওয়া কাজিখান, আল-বাহরুর রাইক, ফাতাওয়া আলমগিরি, রদ্দুল মুহতার (ফাতাওয়া শামি), শরহুল মাজাল্লা-সহ গুরুত্বপূর্ণ গ্রন্থের পরিচিতি, বৈশিষ্ট্য ও মানহাজ
- হানাফি মাজহাবের নির্ভরযোগ্য মতনের কিতাব: মুখতাসারুত তাহাবি, মুখতাসারুল কুদুরি, কানযুদ দাকায়েক, আল-বিকায়া, তানবিরুল আবসার-সহ মতনগ্রন্থসমূহ এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতন কোনটি, সে আলোচনা
- উর্দু ফতওয়ার কিতাব: ফাতাওয়া আজিজি, ফাতাওয়া রশিদিয়া, ইমদাদুল ফাতাওয়া, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, কিফায়াতুল মুফতি, ইমদাদুল আহকাম, ফাতাওয়া মাহমুদিয়া ও আরও অনেক গ্রন্থ
- বাস্তবমুখী দিকনির্দেশনা: হিদায়া মুতালাআর পদ্ধতি, ফাতাওয়া শামি থেকে মাসআলা বের করার উপায়, আল-আশবাহ দিয়ে ফতওয়া প্রদানে সতর্কতা, তাহকিকি নুসখার পরিচিতি এবং কিতাবের নাম মনে রাখার সহজ কৌশল
বইটির বৈশিষ্ট্য
- প্রতিটি কিতাবের পরিচিতির সাথে তার বৈশিষ্ট্য ও মানহাজ আলোচনা
- আরবি ও উর্দু কিতাবের নামসহ সুবিন্যস্ত উপস্থাপন
- ইফতা ও তাখাসসুসের শিক্ষার্থীদের প্রয়োজন সামনে রেখে সাজানো
- মুফতি কিফায়াতুল্লাহ দা.বা. (দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী)-এর বাণী ও দোয়া সংবলিত







Reviews
There are no reviews yet