Description
ফিকহের অব্যবহার ও অপব্যবহার বই সম্পর্কে আলোকপাত:
কুরআন হাদীসের অনুসরণের জন্য ফিকহ ও মাযহাবের অনুসরণকে যারা জরুরী মনে করে তারা এবং যারা কুরআন ও হাদীসের সরাসরি অনুসরণের প্রতি আগ্রহী তারাও সময়ের পরিবর্তনে প্রত্যেকে তাদের আপন আপন অবস্থান ও মাপকাঠি থেকে বিচ্যুত হয়ে চলেছে।
ফিকহ ও মাযহাবের অনুসারীরা শরীয়তের মাসআলায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এখন আর ফিকহ ও ইজতিহাদের শরণাপন্ন হওয়াকে জরুরী মনে করে না। কুরআন ও হাদীসের সরাসরি অনুসরণের প্রতি আগ্রহীরা এখন যেকোন প্রকারের কেয়াস ও যুক্তিকে কুরআন হাদীসের উপর চাপিয়ে দিতে কোন প্রকার দ্বিধাবোধ করছে না।
কুরআন হাদীসের মাসূর-অনুসৃত ব্যাখ্যা বিশ্লেষণ সকল অঙ্গনে প্রতিযোগিতামূলকভাবে উপেক্ষিত হয়ে চলেছে। ফিকহ ও ইজতিহাদের আলোকে গৃহীত মাসআলাগুলোকে তালিকা থেকে বাদ দিয়ে ব্যক্তিগত কেয়াস ও যুক্তিভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। ফিকহের উসুল ও কায়েদাগুলোকে দুমড়ে মুচড়ে বিকৃত করা হচ্ছে। উসুল ও কাওয়ায়েদের আলোকে গৃহীত সিদ্ধান্তগুলোকে তালিকা থেকে মুছে দেয়া হচ্ছে। ঝুঁকিমুক্ত কৌশলগত তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে চলেছে।
-এ অবস্থায় উম্মত কী করবে?
যারা তালিবুল ইলম, যারা সাধারণ মানুষ, যারা ছোট মানুষ, যারা ইলমের কিছু শিরোনাম দেখে ফেলেছে, যারা সীরাতের কিছু পাতা মন্থন করে ফেলেছে, যারা ইতিহাসের কিছু অংশ পড়ে ফেলেছে, যারা শত্রুর চোখে চোখ রাখার হিম্মত সঞ্চার করে চলেছে, যারা শত্রুকে ভড়কে দেয়ার মত আয়োজন করে চলেছে, যারা ফরয দায়িত্বগুলোকে এড়িয়ে যাওয়ার অজুহাত না খুঁজে বাস্তবায়নের পথ খুঁজে চলেছে, যারা পরকালকে কিছুটা ভয় করতে শুরু করেছে।
-তারা এ অবস্থায় কী করবে?







Reviews
There are no reviews yet