Description
দুঃখরা কবিতার ভাষায় কথা কয় বই সম্পর্কে আলোকপাত:
বিষাদের দুপুর
অপ্রসন্ন বিষাদের দুপুরে
অদ্য আঁধারে সাজিয়াছে নীলাম্বর।
বেদনার ঝঞ্ঝাট বাজিতেছে আকাশভর।
বৃষ্টি হয়ে বর্ষিতেছে দুঃখের নোনা জল।
ভরিতেছে দক্ষিণের পুকুর, মাঠ-ঘাট আর নদী প্রান্তর।
বৃষ্টিরা বিরতি নেয়ার কালে দক্ষিণের জানালায়
ঊর্ধ্ব পানে চেয়ে দেখি— ফিরোজা আকাশ।
অরণ্য পানে চেয়ে দেখি — এখনো কাঁদিতেছে তাহারা।
তরু পল্লব বয়ে জমে থাকা বৃষ্টি ফোঁটা ঝরিতেছে মন্থর।
কচুপাতায় সঞ্চিত বৃষ্টিবিন্দু যেন—
মানব জীবনের মতো আজম্ম গড়াগড়ি খেয়ে যায়।



