Description
ভারতের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ বইয়ে ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতা আইন থেকে শুরু করে একুশ শতকের গোড়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। দেশীয় রাজ্যগুলোর অন্তর্ভুক্তি, কাশ্মীর, হায়দরাবাদ ও জুনাগড় প্রশ্ন, গোয়া ও পন্ডিচেরির ঘটনা এবং সিকিম সংযুক্তির প্রেক্ষাপট বইটিতে ধারাবাহিকভাবে উঠে এসেছে।
এছাড়া রয়েছে ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ, ১৯৬৫ ও ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধ, সিমলা চুক্তি, সিয়াচেন ও কারগিল সংঘাত। শ্রীলঙ্কা ও মালদ্বীপে ভারতের সামরিক অভিযান, অপারেশন ব্লু স্টার, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট ঘটনাও আলোচিত হয়েছে।
ঐতিহাসিক পটভূমি, ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পরবর্তী প্রভাবসহ মোট ঊনিশটি অধ্যায়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতি বোঝার জন্য বইটি ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক ও সমকালীন রাজনীতির পাঠক-গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।







Reviews
There are no reviews yet