আপসহীন অ্যাপ
আপসহীন অ্যাপ আরও সহজে, দ্রুত বই অর্ডার করুন আপসহীন অ্যাপ ডাউনলোড করুন — আরও সহজে বই অর্ডার করুন
অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড

একটুখানি পড়ে দেখুন ⬎

আসবাকে হাদিস

লেখক : আবুল কাসেম নোমানী
প্রকাশনী : নাশাত পাবলিকেশন
বিষয় : হাদিস বিষয়ক
পৃষ্ঠা : ২৭৪
কভার : হার্ডকভার
সংস্করণ : 274
ভাষা : বাংলা

Original price was: ৩৬০৳ .Current price is: ২১৬৳ . (৪০% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

আসবাকে হাদিস বই সম্পর্কে আলোকপাত:

বক্ষ্যমাণ গ্রন্থটি নিয়মতান্ত্রিক রচনা নয়। এটি একটি বয়ানসংকলন। মুফতী মুহাম্মাদ আবুল কাসিম নোমানী হাফিজাহুল্লাহর শাইখ ও মুরশিদ দারুল উলুম দেওবন্দের তৎকালীন প্রধানমুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর তত্ত্বাবধানে তার মুতাআল্লিকীন হজরতগণ দেশের বিভিন্ন জায়গায় পবিত্র রমজানে সম্মিলিতভাবে ইতেকাফ করতেন। কোনো কোনো মসজিদে পুরো রমজান, কোনো মসজিদে রমজানের শেষদশক। ভারতের বেনারসের মালতিবাগস্থ মসজিদে বেলালেও এই আমল চলমান ছিল। হজরত মুফতী আবুল কাসিম নোমানী এর তত্ত্বাবধান করতেন, সেখানে হজরত গাঙ্গুহি রহ. এর অনেক ভক্ত-অনুরক্ত ও মুতাআল্লিকীন হজরত ইতেকাফের আমলে শরিক হতেন। ইতেকাফের এই মামুলাতকে আরো উপকারী এবং প্রাণবন্ত করার জন্য যিকির, তেলাওয়াত, তাসবিহাত ও নফল আমলের মতো ব্যক্তিগত আমলের পাশাপাশি ইজতিমায়ী আমলও চলত। ইজতিমায়ী আমলসমূহের মধ্যে অন্যতম ছিল তারাবিহর নামাজের পর হাদিসের দরস। পরিশুদ্ধ জীবনগঠনের পাথেয় হিসেবে প্রতিদিন নিয়মিত সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ঘণ্টাব্যাপী হাদিসের দরস হত। হাদিসের দরস দিতেন মুফতী মুহাম্মাদ আবুল কাসিম নোমানী হাফিজাহুল্লাহ নিজে। ইতেকাফকারী ছাড়াও মসজিদের সাধারণ মুসল্লিগণ এবং শহরের বিভিন্ন এলাকার দীনদার শ্রেণি হজরতের এই হাদিসের দরসে শরিক হতেন। হজরত দরসের জন্য হাদিসের বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিহকে নির্বাচন করেন এবং কিতাবের তারগীব, তারহীব, তাযকিয়া, ইহসান, আদব-আখলাক এবং সমাজিক শিষ্টাচার বিষয়ক অধ্যায়গুলো থেকে হাদীসের মূলপাঠ তেলাওয়াত করতেন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করতেন। দরসগুলো টেপরেকর্ডারে ধারণ করা হত। বক্ষ্যমাণ গ্রন্থটি হাদিসের সেই দরসেরই অংশ। এতে নয়টি দরস স্থান পেয়েছে।

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই দিন!

০.০★★★★★০টি রিভিউ
৫★০
৪★০
৩★০
২★০
১★০
প্রশ্নোত্তর
এখনো কোনো প্রশ্ন নেই
এই বইটি সম্পর্কে জানার থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।প্রথম প্রশ্নটি করুন →

এখনো কোনো প্রশ্ন নেই। জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।