একটুখানি পড়ে দেখুন ⬎

আমার নবি মুহাম্মাদ

লেখক : জাকারিয়া মাসুদ
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : সীরাত বা মাগাজি
পৃষ্ঠা : ৫০৪
কভার : হার্ডকভার
সংস্করণ : 1st Published
ভাষা : বাংলা

Original price was: 750৳ .Current price is: 525৳ . (30% ছাড়ে)

সর্বাধিক বিক্রয়

Description

আমার নবি মুহাম্মাদ সা. বইটির সম্পর্কে আলোকপাত:

কোন ব্যক্তিকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি? হ্যাঁ,ঠিকই ধরেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদ (স)। ঈমান আনতে গেলে তাঁকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে বাধ্য। কিন্তু এই ভালোবাসার মানুষটির জীবনচরিত কেমন ছিল,সেটা আমরা অনেকেই জানি না। কিংবা পড়া থাকলেও ঠিকমতো তাঁকে হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। এটা আসলে ঈমানের দাবির সাথে কিছুটা সাংঘর্ষিক হয়ে যায়। তাঁর প্রতি আমাদের ভালোবাসার সত্যায়ন তখনি হবে,যখন তাঁর সীরাত মোতাবেক আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারব। যখন তাঁকে হৃদয়ের গভীর থেকে অনুভব করতে পারব। নয়তো এই ভালোবাসা কেবল মিছে দাবিই রয়ে যাবে।

আমরা আমাদের পছন্দের খেলোয়াড় সম্পর্কে বলতে পারি আদ্যোপান্ত। প্রিয় তারকার ইতিবৃত্ত থাকে আমাদের নখদর্পণে। তাহলে কেন সেই মহামানবের সীরাত সম্পর্কে গভীরভাবে জানব না,যাঁকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি?

সেই প্রিয়নবিজির (স) জীবনী নিয়েই লেখা হয়েছে এই বই। গল্পের ঢঙ ও সাবলীল গদ্যরীতি অনুসরণ করা হয়েছে এখানে। পড়তে গিয়ে পাঠক বিরক্তি ফিল করবেন না আশা করি। পাশাপাশি মনোযোগ ধরে রেখে একটা অধ্যায়ের শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন অনায়াসেই। সবচেয়ে বড় কথা হলো,নিজের জীবনের সাথে সীরাতকে আপনি রিলেইট করে পড়তে পারবেন। বর্তমান সময়ের সাথে মেলাতে পারবেন ১৪০০ বছর আগেকার ঘটনাবলি। বুঝতে পারবেন,সীরাত কিভাবে আপনার জীবন-সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে। কিভাবে হাত বুলিয়ে পরম মমতায় আপনাকে সতর্ক করে যাচ্ছে। শেষমেশ আপনিও বলতে বাধ্য হবেন—“ইয়া রাসুলাল্লাহ! আমার জীবন-যৌবন সব আপনার জন্যে কুরবান হোক!”

তবে আর দেরি কেন?

Reviews

There are no reviews yet

Be the first to review “আমার নবি মুহাম্মাদ”

Your email address will not be published. Required fields are marked *

Q & A

Ask a question
আমার নবি মুহাম্মাদ আমার নবি মুহাম্মাদ
Your question
* Question is required
Name
* Name is required
There are no questions yet